Jemaimah Rodriguez is not going to Australia : স্মৃতির পাশে জেমাইমা, খেলতে যাবেন না অস্ট্রেলিয়ায়

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: স্মৃতি মন্ধনার (Smriti Mandhanna) জন্য অস্ট্রেলিয়া খেলতে যাবেন না জেমাইমা রড্রিগেজ (Jemaimah Rodriguez)। গত কয়েকদিন ধরেই স্মৃতি মন্ধনার বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়৷ অবশেষে স্মৃতির বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এরপরও বিয়ে নিয়ে চুপ দুই পক্ষই। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা। ব্রিসবেন হিট এদিন তা আনুষ্ঠানিক ভাবে জানিয়েদিল, জেমাইমা রড্রিগেজ আর চলতি WBBL মরশুমে খেলতে ফিরবেন না অস্ট্রেলিয়ায়। সতীর্থ স্মৃতি মন্ধানার বিয়ের অনুষ্ঠানের জন্য জেমি দেশে ফেরেন ১০ দিন আগে। সেই বিয়ে পিছিয়ে যায় স্মৃতির বাবার অসুস্থতার কারণে। এমন পরিস্থিতিতে জেমাইমা সিদ্ধান্ত নিয়েছেন ভারতেই স্মৃতির পরিবারের পাশে থাকার।

আরও পড়ুন:Commonwealth Games in India: ২০ বছর পর ভারতের মাটিতে আবার ফিরছে কমনওয়েলথ গেমস

স্মৃতি ও পলাশের (Palash Muchchal) বিয়ের অনুষ্ঠানে প্রথম থেকেই দেখা গেছে তাকে। তাদের আংটি বদল হয়েছে সেই খবরও জানা গেছিল তার ভিডিও থেকেই। শুধু তাই নয়, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের ছবি ভিডিও তার ইন্সটাতেই দেখা গেছে। কিন্তু স্মৃতির সঙ্গে সেইসব ভিডিও ফটো তিনিও মুছে দিয়েছেন। শুধু তাই নয়, পলাশ মুচ্ছলকেও তিনি আনফলো করেছেন। তারপর থেকেই বিয়ে পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন নেটিজেনরা।

তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো হচ্ছে। ব্রিসবেন হিটের সিইও টেরি স্বেনসন বলেন, “এটা জেমির জন্য কঠিন সময়। যদিও ও আর ফিরতে পারছে না, তবুও এই সিদ্ধান্তে আমরা পুরোপুরি সমর্থন করেছি। স্মৃতি ও তার পরিবারের জন্য আমাদের শুভেচ্ছা রইল।” জেমি জানান, তিনি ফিরতে না পারায় হতাশ হলেও দলের সমর্থন ও সমঝোতার জন্য তিনি কৃতজ্ঞ। ইতিমধ্যে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তিনি দলের জন্য শুভকামনা জানিয়েছেন। এই মরশুমে ব্রিসবেন হিট (Brisbane Heat) এখনও জয়ের মুখ দেখেনি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে শেষ বলে হারের পর এবার তাদের লক্ষ্য ওভালে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে ম্যাচ।

 

দলে ফেরত আসছেন অলরাউন্ডার গ্রেস হ্যারিস, যাকে আগেই বিশ্রামে রাখা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। তিনি স্কোয়াডে ফিরেছেন লিলি ব্যাসিংথওয়াইটের জায়গায়। মরশুমের প্রথম জয় পাওয়ার লড়াইয়ে এবার জেমিকে ছাড়াই নতুন চ্যালেঞ্জে নামছে ব্রিসবেন হিট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole