Super Cup Foreigner: পরিবর্তন হল সুপার কাপের নিয়ম। কত জন বিদেশী খেলাতে পারবে দলগুলি?

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চলতি মরসুমে সুপার কাপে (Super Cup Foreigner) বিদেশী খেলানোর নিয়মে পরিবর্তন হল। গত দুটি মরসুমেই ছয় বিদেশী রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি ছয়জনকেই প্রথম একাদশে বা এক সঙ্গে মাঠে রাখতে পারতো ক্লাবগুলি। কিন্তু এবার থেকে আইএসএল (ISL) ও আই লিগের (I League) মতো ক্লাবগুলি সুপার কাপেও ছয় বিদেশী রেজিস্ট্রেশন করালেও প্রথম একাদশে বা এক সঙ্গে সর্বাধিক চার বিদেশীকে মাঠে খেলাতে পারবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আইএসএলের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপার কাপে দলগুলির একাদশে বিদেশী কমিয়ে চার করার বিষয়ে এআইএফএফের কাছে আবেদন করেছিলো মোহন বাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। বলা চলে, তাদের সেই আবেদনই কার্যত মেনে নিলো এআইএফএফ।

আরও পড়ুন:IPL Auction: প্রকাশ্যে এল আইপিল নিলামের দিনক্ষণ

প্রসঙ্গত, কিছুদিন আগেই মোহনবাগান সুপার জায়েন্ট (MBSG) ম্যানেজমেন্ট সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে এই নিয়মের দাবি জানিয়েছিল। বলা যায় তাদের দাবি একপ্রকার মেনে নিল ফেডারেশন। মোহনবাগান ম্যানেজমেন্টের দাবি ছিল আইএসএল এবং আই লিগের নিয়মেই সুপার কাপে বিদেশি খেলানো হোক। তাতে ভারতীয় ফুটবলাররা আরও বেশি সুযোগ পাবে বলে মনে করছেন তারা।

লিস্টন কোলাসো(Liston Colaco), দীপক টাংড়ি (Deepak Tangri) এবং সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) ভারতীয় দলে রয়েছেন। এবার ডাক পেয়েছেন আপুইয়া (Apuia) এবং শুভাশিস বসুও (Subhashis Bose)। সিঙ্গাপুরে (Singapore) এএফসির যোগ্যতা অর্জনের ম্যাচের জন্য ডাকা হয়েছে তাদের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

২৫ অক্টোবর থেকে গোয়ায় (Goa) শুরু হতে চলেছে সুপার কাপ। প্রথম দিনই মাথে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবগান। তবে তাদের প্রতিপক্ষ আলাদা। ইস্টবেঙ্গল মুখোমুখি হবে রিয়াল কাশ্মীরের (Real Kashmir) এবং মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নাইন এফসি (Chennayin FC)।