IPL Auction: প্রকাশ্যে এল আইপিল নিলামের দিনক্ষণ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চলতি বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম হতে চলেছে। শোনা যাচ্ছে ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই হতে পারে আইপিএল নিলাম। নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্লেয়ার রিটেনশন চূড়ান্ত করে নিতে হবে। তারপর হবে নিলাম। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হতে পারে আইপিএল-এর মিনি নিলাম। এ বিষয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing Council)। এখন ক্রিকেটার রিটেনশন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কোন ফ্র্যাঞ্চাইজি কাদের দলে ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে, সে বিষয়ে জল্পনা চলছে। পাশাপাশি একাধিকি পরিবর্তন দেখা যেতে পারে এবারের আইপিএলে। থাকবে আরও চমক।

প্রসঙ্গত, গত বছর সৌদি আরবে (Saudi Arabia) হয়েছিল আইপিএলের মেগা নিলাম। প্রথমবার ভারতের বাইরে আইপিএলের নিলাম হয়। তবে এবার দেশের মাটিতেই আইপিএল নিলাম হতে পারে। বিসিসিআই কর্তারা এবার আর বিদেশে আইপিএল নিলাম আয়োজন করতে রাজি নন। কোন শহরে আইপিএল নিলাম হবে, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন:Kali Puja 2025 : নেদারল্যান্ডসে আলোর উৎসবে মাতবে ‘উচ্ছ্বাস’ পরিবার, কালীপুজো ও দীপাবলিতে বাঙালির মিলন মেলা

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালস (RR) বাদে অন্যান্য দলগুলিতে বড় পরিবর্তনের সম্ভাবনা বর্তমানে কম, যারা গত মরশুমে পয়েন্ট টেবিলের নীচে ছিল। রাজস্থান থেকে ছেড়ে দেওয়া হতে পারে সঞ্জু স্যামসন, ওয়েনেন্দু হাসরঙ্গা। তবে কুমার সাঙ্গাকারার হেড কোচ হিসেবে ফিরে আসলে এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole