নিউজ পোল ব্যুরো:আকাশে যেন মেঘের ঘনঘটা কাটতেই চাইছে না। (Weather Update) একের পর এক ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ এখনও ভারী মেঘে ঢাকা। (monsoon low pressure) বর্তমানে দুটি সক্রিয় ঘূর্ণাবর্তের মধ্যে একটি অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশের উপর এবং অপরটি রয়েছে উত্তর ওড়িশায়। এই দুটি সিস্টেমের (cyclonic circulation) সম্মিলিত প্রভাবে রাজ্যজুড়ে চলছে ভ্যাপসা গরম ও আর্দ্র আবহাওয়া, সঙ্গে বজায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (rain forecast) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই সমস্ত জেলায় (light to moderate rain) মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়ার (gusty winds) আশঙ্কাও রয়েছে। শনিবারের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত (heavy rainfall) এখন অনেকটাই কমেছে। বর্তমানে বড় কোনও সতর্কতা জারি হয়নি। তবে শনিবার পর্যন্ত উত্তরের আট জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ (light rain) হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে (scattered rainfall) বৃষ্টি চলবে। মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও বেশিরভাগ সময় আকাশ থাকবে মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ (humidity drop) ধীরে ধীরে হ্রাস পাবে, ফলে ভ্যাপসা ভাব অনেকটাই কমে আসবে। দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলায় শনিবার রাতে বিক্ষিপ্ত বৃষ্টি (sporadic rain) হতে পারে।
এদিকে, শনিবার থেকে বিহার ও ঝাড়খণ্ডে (dry air) শুষ্ক হাওয়া বইতে শুরু করবে। এই দুই রাজ্যের কিছু এলাকায় ইতিমধ্যেই (monsoon withdrawal) বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রবিবারের পর থেকে বাতাসে আর্দ্রতা আরও হ্রাস পাবে, এবং এর পর থেকেই বাংলাতেও ধীরে ধীরে হাওয়া বদলের (autumn weather) ইঙ্গিত মিলবে। এই পরিবর্তনের ফলে সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডা ভাব (cool breeze) অনুভূত হবে, গুমোট ভাব অনেকটাই কমে যাবে। অক্টোবরের মাঝামাঝি থেকেই (Bengal weather) রাজ্যজুড়ে শরতের আমেজ ছড়িয়ে পড়বে। মেঘলা আকাশ সরে গিয়ে দেখা দেবে রোদের ঝলক, সঙ্গে হালকা শীতল বাতাসে ভরে উঠবে বঙ্গবাসীর মন।
