নিউজ পোল ব্যুরো: ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ (Weather Update)। দিনের বেলা ঝলমলে রোদ, আবার রাত নামলেই হালকা কনকনে ঠান্ডার ছোঁয়া—এমনই দ্বৈত স্বভাবের আবহাওয়া এখন কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে (Weather Update)। গত কয়েক দিনে পারদের পতনে শীতের আগমন যেন কিছুটা হলেও অনুভব করছেন সাধারণ মানুষ, বিশেষত ভোর ও রাতের দিকে ঠান্ডার আমেজ বাড়ছে। শীতপ্রেমীদের মুখে হাসি ফুটলেও, এই শীতের যাত্রাপথে নতুন করে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ (Cyclone Senior)।
আরও পড়ুন : Aadhaar Card: ডিসেম্বর থেকে মৃতদের আধার নিষ্ক্রিয় হবে অনলাইনে, জেনেবও নিন আবেদন করবেন কীভাবে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’(Cyclone Senior)-এ পরিণত হয়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই, তবুও এর পরোক্ষ প্রভাবে আপাতত শীতের গতি কিছুটা থমকে যেতে পারে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক (Weather Update)। পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই। তবে দু’-তিন দিনের মধ্যেই ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। অধিকাংশ জেলাতেই ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে, বিশেষত শহরতলি ও গ্রামাঞ্চলে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটিয়ে রোদেলা আকাশ দেখা যাবে। সপ্তাহান্তে কোথাও কোথাও অল্প মেঘলা আকাশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
আবহাওয়া দফতরের মতে, আপাতত জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের শুরুতেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করলে আচমকাই তাপমাত্রা দ্রুত নামতে পারে। তখনই প্রকৃত শীতের আমেজ টের পাবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে। তাপমাত্রায় বড়সড় ওঠানামা এখনই নয়, তবে সপ্তাহান্তে সামান্য উষ্ণতা বাড়তে পারে বলে পূর্বাভাস। শীতের আগমনের ঘন্টাধ্বনি শোনা গেলেও, প্রকৃত শীতের জন্য আরও কিছুটা অপেক্ষাই করতে হবে বাংলাবাসীকে (Weather Update)।
