Bengal Weather Update: রাজ্যে ফের সক্রিয় বর্ষা, বাইরে বের হওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

আবহাওয়া জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: চলতি বছরে খেলা দেখাচ্ছে বর্ষা। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর ও দক্ষিণ পাল্লা দিয়ে ভাসছে বৃষ্টিতে। শুধু বাংলা নয় ভারি বৃষ্টি হচ্ছে দেশের একাধিক জায়গায়। বুধবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস বলছে এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। বৃহস্পতিবার অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। জেনে নিন কেমন থাকবে বাংলার আগামী কয়েকদিনের আবহাওয়া (Bengal Weather Update)।

বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: Uttarkashi flash flood: প্রবল বৃষ্টিতে ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান, নিখোঁজ ১০০ জনের বেশি, মৃতের সংখ্যা বেড়ে ৫

আজ থেকে উত্তরবঙ্গে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহারে।  শুক্রবার, শনিবার ও রবিবারও ভারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। টানা বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এতেই অস্বস্তি আরও বাড়বে। দক্ষিণে অস্বস্তি থাকলেও উত্তরে আবহাওয়া (Bengal Weather Update) নরম থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT