নিউজ পোল ব্যুরো: “নিষ্ঠা আর দায়িত্ববোধ যখন অপরাধ হয়ে দাঁড়ায়, তখন প্রতিবাদের ভাষা খুঁজে পায় কর্তব্যনিষ্ঠরাই।” সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission) তরফে রাজ্যের দুই প্রশাসনিক অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ ঘিরে উত্তাল হয়ে উঠেছে সরকারি মহল। এই ঘটনাকে কেন্দ্র করে ডব্লুবিসিএস (WBCS Officers) অফিসার্স অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে গভীর উদ্বেগ ও ক্ষোভ। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Pant) পাঠানো চিঠিতে স্পষ্ট দাবি, কমিশনের এই সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয় এবং অফিসারদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে রাজ্য।
আরও পড়ুন: TMC: ‘বাংলা ভাষা নয়’? জাতীয় সঙ্গীতকে অপমান! বিজেপি নেতার বিরুদ্ধে সংসদে তৃণমূলের বিক্ষোভ
ডব্লুবিসিএস (WBCS Officers) অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত অফিসাররা কঠিন পরিস্থিতির মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, এবং তাদের কাজে কোনওরকম অসৎ উদ্দেশ্যের প্রমাণ নেই। তাই তাদের এমন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়া একেবারেই অনুচিত। সংস্থার স্পষ্ট ভাষায়, “স্বচ্ছতা, সহানুভূতি ও সুবিচারের ভিত্তিতেই সিদ্ধান্ত হোক, নিপীড়নের নয়।”
রাজ্য সরকারও অফিসারদের (WBCS Officers) পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের কর্তব্যপরায়ণ অফিসারদের পাশে তিনি সবসময় আছেন। তাদের সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা নেবে রাজ্য। নির্বাচন এখনও ঘোষণা হয়নি অথচ তড়িঘড়ি চারজন অফিসারকে সাসপেন্ড করে কমিশন একপ্রকার ‘চোখ রাঙাচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, “কোন আইনে এই নোটিস? ভোট ঘোষণা হয়নি, অথচ এফআইআরের হুমকি! আমি স্পষ্ট করে দিচ্ছি, আমি আমার অফিসারদের শাস্তি দেব না। ভয় পাবেন না, আমি আছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
