নিউজ পোল ব্যুরো: আকস্মিক বন্যায় (Uttarkashi flash flood) বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরলি গ্রাম। চোখের পলকে নিশ্চিহ্ন গোটা এলাকা। হড়পা বান নামাড় পর থেকেই উদ্ধারকাজ চলছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (NDRF) নিশ্চিত করেছে যে এখনও পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে। ১১ জন সেনা এখনও নিখোঁজ রয়েছে। ৫ মৃত্যুও নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে বন্যার কাদা-পাথর ও জলে ঘরবাড়ি ডুবে যাওয়ার পর কমপক্ষে ১০০ বেশি নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর সমন্বয়ে একাধিক সংস্থার উদ্ধার অভিযান চালাচ্ছে।
মেঘভাঙা বৃষ্টিড় ফলে বন্যার জেরে এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটে নেমেছে ধস। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে সেতুও ভেঙে পড়েছে। ফুলে ফেঁপে উঠেছে ভাগীরথী নদী। দেরাদুন থেকে বিমানে করে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে এলাকা পরিদর্শন করে। মঙ্গলবার হড়পা বানের জেরে উত্তরকাশীর জাতীয় সড়কে ঘন ঘন ভূমিধসের ঘটনা ঘটছে। উত্তরকাশীর ধরলি অঞ্চলে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। জাতীয় সড়ক ৩৪ নম্বরে বড় ভূমিধসের কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। হারসাল সেনা ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একজন কর্মকর্তা সড়কের ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ এখন ধরলি, হর্ষাল এবং সুখি টপের সম্পূর্ণ দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য ‘ব্যাক কাটিং’ প্রক্রিয়ার মাধ্যমে একটি বিকল্প পথ তৈরি করার চেষ্টা করছে যেখানে উদ্ধার অভিযান জরুরিভাবে প্রয়োজন। কেরলের ২৮ জন পর্যটক নিখোঁজ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম, চলতি মাসেই চিন সফরে যাচ্ছেন PM Modi
উল্লেখ্য, মঙ্গলবার হর্ষিলের কাছে ধরালিতে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষীরগঙ্গা এলাকায় ঘটনাটি(Uttarkashi flash flood) ঘটে এবং তার পরে ক্ষীরগড় এলাকায় কাদামাটিড় ধস নামে। এনডিআরএফের ডিআইজি মহসেন শাহেদী জানিয়েছেন যে যেহেতু ধ্বংসাবশেষ এবং ভারী বৃষ্টিপাতের কারণে ঋষিকেশ-উত্তরকাশী হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই অই রাস্তায় যানবাহন চলাচল ধীর হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন যে হর্ষিল এলাকা থেকে এখনও ১১ জন সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এনডিআরএফের দুটি দলকে দেরাদুন থেকে বিমানে করে আনা হবে, তবে খারাপ আবহাওয়ার কারণে তাদের স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে, কিন্নৌর কৈলাশ যাত্রা পথে আটকে পড়া ৪১৩ জন তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
