গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম, চলতি মাসেই চিন সফরে যাচ্ছেন PM Modi

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: চিন (China) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশন (SEO) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিনের তিয়ানজিন সফর করবেন। ২০২০ সালের গালওয়ানে সংঘর্ষের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চিন সফর। এর আগে ২০১৯ সালে শেষ চিন সফরে গিয়েছিলেন মোদী।

প্রধানমন্ত্রী মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ লাদাখের গালওয়ানে ভারত-চিনা সেনার ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটাই হতে চলেছে প্রথম চিন সফর। সূত্রের খবর মোদীর চিন সফরে এসসিও সদস্য দেশগুলির সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য অন্তর্ভুক্ত থাকবে। ভারত-চিন সম্পর্কে স্থিতিশীলতা এবং আলাপ আলোচনা আগের মত করার প্রচেষ্টা করা হবে। শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে, কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবং শি জিনপিং সাক্ষাৎ করেছিলেন। তার পরেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ (LoC) রেখা বরাবর উত্তেজনা নিয়ে দুই দেশের সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।

আরও পড়ুন: Oxygen Plant Blast: অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২, গোটা এলাকা ঢাকল কালো ধোঁয়াতে

পাশাপাশি এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ চলছে ও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প বন্ধু দেশ ভারতকে নিশানা করছেন । এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদী ৩০ আগস্ট জাপান সফর করবেন, যেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বার্ষিক ভারত-জাপান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সূত্রের খবর, সেখান থেকে তিনি চিন যাবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর (Pm Modi) সফরের আগে জুন মাসে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিনের কিংডাওতে এসসিও-র প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি এমন একটি নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। সূত্র অনুসারে সেই নথিতে স্বাক্ষর করা মানেই ছিল সন্ত্রাসবাদ এবং পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়ে ভারতের অবস্থানকে দুর্বল করা। সন্ত্রাসবাদের বিষয়ে মতবিরোধের কারণে, এসসিও যৌথ বিবৃতি জারি না করার সিদ্ধান্ত নেয়।