নিউজ পোল ব্যুরো: এনআরসি (NRC) এবং এসআইআর (সাসপেক্টেড ইলিগ্যাল রেসিডেন্টস) নিয়ে রাজ্যে ক্রমশই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। অসমে শুরু হওয়া এই প্রক্রিয়ার আঁচ এখন পশ্চিমবঙ্গেও স্পষ্ট, আর সেই ইস্যুতে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের জনসভা থেকে বিজেপি নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “অমিত শাহ (Amit Shah) আগে নিজের জন্মের শংসাপত্র দেখান।”
আরও পড়ুন: RG Kar Case: এক বছরের দোরগোড়াতেও বিচার এখনও অধরা, ফের দিল্লির পথে অভয়ার পরিবার
‘ভাষা আন্দোলন’ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা করেন মমতা। এরপর পাঁচমাথার মোড়ে অনুষ্ঠিত সভায় তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধে বলেন, “বাংলায় এনআরসি (NRC) করতে দেব না। ভয় দেখিয়ে ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না।” তার অভিযোগ, এসআইআরের আড়ালে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং অসম সরকারের তরফে বাংলা নাগরিকদের উদ্দেশে অবৈধভাবে নোটিস পাঠানো হচ্ছে।
এদিনের বক্তব্যে মমতা (Mamata Banerjee) শুধুই এনআরসি (NRC) নয়, নির্বাচন কমিশন এবং কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, কমিশন এখন বিজেপির (BJP) ‘অঙ্গুলিহেলনে’ কাজ করছে। বলেন, “কমিশন এখন বিজেপির ক্রীতদাস হয়ে গিয়েছে।” পাশাপাশি রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি সাফ জানিয়ে দেন, “আমরা বাংলার মানুষের পাশে আছি। ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে এলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।”
তিনি (Mamata Banerjee) আরও বলেন, “ভুয়ো নথি, পুরনো কাগজ এসব দেখিয়ে বাংলার ভোটারদের হেনস্থা চলবে না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে। এনআরসি হচ্ছে না, হবেও না।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য নিছক জনসভায় দেওয়া বক্তৃতা নয়, এটি একপ্রকার রাজনৈতিক বার্তা, সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো। আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই মন্তব্য রাজ্য-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
