নিউজ পোল ব্যুরো: ইনডোরের (Indore) বহুল চর্চিত রাজা রঘুবংশী হত্যা (Raghubanshi Murder Case)মামলার রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কে জড়াল রঘুবংশী পরিবার। মে মাসে এই হত্যাকাণ্ড সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছিল।এবার অভিযোগের কেন্দ্রে রাজার বড় ভাই সচিন রঘুবংশী (Sachin Raghubanshi)। মঙ্গলবার সকালে সহকার নগরে সচিনের বাড়ির সামনে এক মহিলা শিশু সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে দাবি করেন, “এই সন্তানের বাবা সচিন রঘুবংশী।”
আরও পড়ুন: PM Modi: কেন্দ্রে ‘রিসেট’ মুডে মডিশাহ! রদবদলের আগুনে নাম জ্বলছে বহু মন্ত্রীর
মহিলার দাবি, “আমার সঙ্গে সম্পর্ক রাখার পর সচিন (Sachin Raghubanshi)আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ে করবেন। সন্তান জন্মানোর পর থেকেই তিনি সব সম্পর্ক ছিন্ন করে গা ঢাকা দেন। আমি আর আমার সন্তান খুব কষ্টে দিন কাটাচ্ছি।” তিনি আরও জানান, বহুবার পরিবার ও প্রশাসনের কাছে অভিযোগ করেও বিচার পাননি, তাই এবার সরাসরি সামনে এসে কথা বলছেন। স্থানীয়দের কথায়, ওই মহিলা নাকি ডিএনএ (DNA) রিপোর্ট হাতে নিয়ে এসেছেন, যাতে সচিনের নামই শিশুর পিতৃত্বে উল্লেখ আছে। ঘটনার সময় সচিন বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যান, আর তার মা বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে দেন বলেও অভিযোগ।
এদিকে সচিন রঘুবংশী সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এই মহিলা আমাকে ফাঁসাতে চাইছে। এর পেছনে চক্রান্ত আছে। মানহানির জন্য আমি আইনি ব্যবস্থা নিতে চলেছি।”এই অভিযোগের জেরে রাজা রঘুবংশীর মৃত্যুর (Raghuvanshi Murder Case) পর রঘুবংশী পরিবার ফের চাপে পড়েছে। উল্লেখ্য, মে মাসে বিয়ের কয়েকদিন পর মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হন রাজা। পরে এক গভীর খাদ থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। (investigation)তদন্তে উঠে আসে, স্ত্রী সোনমই প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুন করান। সোনম সহ মোট আটজন গ্রেফতার হয়েছে। এই নতুন অভিযোগ সেই (sensational) চাঞ্চল্যকর মামলায় নতুন মোড় আনল বলেই মনে করছে তদন্তকারী মহল। রঘুবংশী পরিবারের (Raghuvanshi Murder Case) গোপন অধ্যায় যেন একে একে জনসমক্ষে আসছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
