Kolkata Airport: কলকাতা বিমানবন্দরেও জঙ্গি হামলার আশঙ্কা! ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হাই অ্যালার্টে সব এয়ারপোর্ট

কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভারতের বুকে ফের সন্ত্রাসের ছায়া। পুজোর আগে জঙ্গি হামলার হুমকিতে কাঁপছে দেশের বিমানবন্দরগুলি (Airport), যার মধ্যে রয়েছে কলকাতা বিমানবন্দরও (Kolkata Airport)। পাকিস্তানভিত্তিক এক জিহাদি গোষ্ঠী হামলা চালাতে পারে, এমনই আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে ‘ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি’ (BCAS)।

আরও পড়ুন: Mamata Banerjee: “অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান”, ঝাড়গ্রামে NRC বিরোধী সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

৪ অগাস্ট (সোমবার) প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সমস্ত বিমানবন্দরে (Kolkata Airport) থাকবে ‘হাই অ্যালার্ট’। এই সময়সীমার মধ্যে হামলার আশঙ্কা প্রবল বলে মনে করা হচ্ছে। BCAS-এর তরফে সব স্টেকহোল্ডারদের (যেমন এয়ারলাইনস, গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তা কর্মী, পুলিশ) নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিমানবন্দর সংলগ্ন সবরকম অসামরিক পরিকাঠামোর নিরাপত্তা জোরদার করা হয়। সিআইএসএফ (CISF), স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার কথা বলা হয়েছে।

পরিচয়পত্র যাচাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ সব ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে BCAS। যাত্রী, কর্মী এবং ঠিকাদার সকলের ক্ষেত্রেই চলবে কঠোর নজরদারি। এই সতর্কতা এমন সময়ে এলো, যখন সম্প্রতি দেশের একাধিক বিমানবন্দর (Kolkata Airport) বোমা হুমকির কল ও ইমেলের শিকার হয়েছে। ২৬ জুলাই জয়পুর বিমানবন্দরে মেলে বোমা হামলার হুমকি ইমেল। একইভাবে ২৫ জুলাই মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) ঘিরেও আসে ভুয়ো বোমা হামলার ফোন। যদিও পরে তা মিথ্যে প্রমাণিত হয়, তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।বিশেষজ্ঞদের মতে, এই সতর্কতা একেবারে অমূলক নয়। উৎসবের মরসুমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে জঙ্গিরা। তাই সাধারণ নাগরিকদেরও সচেতন থাকার বার্তা দিয়েছে প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole