নিউজ পোল ব্যুরো: দিল্লির (Delhi) রাজনৈতিক মহলে এখন আলোচনা একটিই। বাদল অধিবেশন মিটলেই কেন্দ্রীয় মন্ত্রিসভা হতে পারে বড় রদবদল। গুঞ্জনের উৎস বেশ স্পষ্ট; প্রধানমন্ত্রীর (PM Modi) দফতর (PMO) থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা। অবিলম্বে শেষ করতে হবে বকেয়া প্রকল্পের ফাইল ও কাজের অগ্রগতি। কাগজপত্র ফেলে রেখে কোনো কাজ যেন আর আটকে না থাকে, এমনটাই নির্দেশ। এই নির্দেশের সূত্র ধরেই রাজনৈতিক পর্যবেক্ষকদের (PM Modi) ধারণা, খুব শিগগিরই হতে চলেছে এক বড় মন্ত্রিসভা পুনর্গঠন, যেখানে একদিকে যেমন নতুন মুখ অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল, তেমনই কিছু বর্তমান মন্ত্রীকে দায়িত্বচ্যুত বা অন্যত্র সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে।
আরও পড়ুন: Sandeshkhali: সন্দেশখালির ৩ খুনে ফের CBI তদন্তের ছাড়পত্র, চাপে ‘বাঘ’ শাহজাহান
বিশেষ নজর রাখা হচ্ছে বিহার নির্বাচনের (Bihar Election) দিকে। এই রাজ্যের ভোটের কৌশল মাথায় রেখেই শরিক দলগুলোর মধ্যে থেকে কাউকে কাউকে মন্ত্রিসভা ঠাঁই দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে বিজেপি (BJP) সূত্রে খবর। পাশাপাশি, একাধিক মন্ত্রক সামলানো কিছু মন্ত্রীর উপরও অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। যেমন, রেল ও তথ্য ও সম্প্রচার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) যিনি প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) অত্যন্ত ঘনিষ্ঠ হলেও, প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় তাকে কিছু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে গুঞ্জন।
অন্যদিকে, জেডিএস নেতা ও মন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে ইস্পাত মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তার জায়গায় দক্ষিণ ভারতের কাউকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। এই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পৃথক পৃথক বৈঠক। যদিও এটি রুটিন প্রোটোকলের অংশ বলেই দাবি করা হচ্ছে, কিন্তু সময় ও প্রেক্ষাপট ঘিরে জল্পনা আরও গাঢ় হয়েছে। সবমিলিয়ে, বাদল শেষে বড়সড় ‘রাজনৈতিক বর্ষা’র অপেক্ষায় রাজধানী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
