Sandeshkhali: সন্দেশখালির ৩ খুনে ফের CBI তদন্তের ছাড়পত্র, চাপে ‘বাঘ’ শাহজাহান

breakingnews কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) কর্মী খুনের মামলায় ফের কেন্দ্রীয় তদন্তের নির্দেশ, রাজ্য রাজনীতিতে শোরগোল। শেখ শাহজাহান (Sheikh Sahajahan) ঘনিষ্ঠ মহলের টানাটানি আরও জোরালো। সন্দেশখালির (Sandeshkhali) তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় CBI তদন্তই চলবে— কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চ এ কথা স্পষ্ট করে জানিয়ে দিল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকবে। ফলে, রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতা (Sandeshkhali) শেখ শাহজাহান নতুন করে আইনি চাপে পড়লেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: India China Deal: ভারত-চিন আঁতাত! রাশিয়াকে ‘অর্থসাহায্য’-এর অভিযোগে বিস্ফোরক ট্রাম্প-শিবির

ঘটনার সূত্রপাত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) বিজেপি ও তৃণমূলের (BJP-TMC) মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চরমে ওঠে। ৮ জুন ভাঙিপাড়ায় একই পরিবারের দুই বিজেপি কর্মী, প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল খুন হন। গুলি লাগে মাথায়। পাশাপাশি, ওই দিনই কায়ুম আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও মৃত্যু হয়। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান দেবদাস মণ্ডল। নিহতদের পরিবার অভিযোগ তোলে এই রাজনৈতিক খুনের পিছনে সরাসরি যুক্ত শেখ শাহজাহান।

তবে CID যখন তদন্তের দায়িত্ব নেয়, তাদের চার্জশিটে শাহজাহানের নামই ছিল না। সেই ঘটনার চার বছর পর, পদ্মা মণ্ডল (নিহত বিজেপি কর্মীর স্ত্রী) সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শাহজাহান ডিভিশন বেঞ্চে যান, কিন্তু তাতেও রেহাই মেলেনি। ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে SIT গঠন করে তদন্ত চলবে। অন্যদিকে, রেশন দুর্নীতি, ইডি অফিসারদের উপর হামলা সহ একাধিক মামলায় অভিযুক্ত ও জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে এই রায় যে রাজনৈতিকভাবে বড় ধাক্কা তা নিয়ে সংশয় নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole