নিউজ পোল ব্যুরো: ওয়াশিংটন (Washington) ও নয়াদিল্লির (New Delhi) কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন! রাশিয়ার প্রতি ভারতের নীতিকে ঘিরে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী (Donald Trump Advisor), স্টিফেন মিলার। তার দাবি, রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধে কার্যত পরোক্ষভাবে মস্কোকে অর্থ সাহায্য দিচ্ছে ভারত ও চিন (India China Deal)। এই দুই দেশ নাকি গোপনে একজোট হয়ে যুদ্ধবাজ পুতিনকে জ্বালানি ও অস্ত্র কেনার মাধ্যমে সহায়তা করছে।
মিলার বলেন, “মানুষ শুনে অবাক হবেন, ভারত ও চিন (India China Deal) রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি বাণিজ্যে লিপ্ত। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে এটাই বড় কারণ।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি (Donald Trump Advisor) দিয়ে বলেন, “আমেরিকার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা চলবে না। ভারতকে এটা বুঝতে হবে।”
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আমেরিকা (America) ভারতের কিছু নির্দিষ্ট রপ্তানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। ট্রাম্প শিবিরের (Donald Trump Advisor) দাবি, ভারত ‘নিজের অর্থনীতিকে মৃত পর্যায়ে ঠেলে’ রাশিয়ার সঙ্গে আঁতাতে জড়িয়ে পড়ছে। তবে মিলার এটাও স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ভারতকে মিত্র হিসেবে দেখতে চায়। তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে আগ্রহী। কিন্তু যখন কথা আসে যুদ্ধবাজ রাষ্ট্রকে অর্থসাহায্য করার, তখন আমাদের বাস্তববাদী হতে হবে।”
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আমেরিকা ও ইউরোপ মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ভারত ও চিনের (India China Deal) মতো দেশ রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করেনি, বরং কিছু ক্ষেত্রে তা বেড়েছে। ভারত বারবার বলেছে, তারা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য আপাতত বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। এই প্রেক্ষিতে ওয়াশিংটনের চোখে এখন ভারত-চিন সম্পর্ক এক নতুন প্রশ্নচিহ্নের মুখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
