Dilip Ghosh: রাজনীতি, শিক্ষা ও ন্যায়ের প্রশ্নে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি নেতা

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিউটাউনের ইকো পার্কে (Newtown Eco Park) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের একবার মুখ খুললেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারের (TMC) নীতিকে কটাক্ষ করে তিনি বলেন, “এই সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিচার কোনও ক্ষেত্রেই দায়িত্ববান নয়। শুধু রাজনীতি করে মানুষের জীবন নিয়ে খেলছে।”

আরও পড়ুন: Suvendu Adhikari: রোহিঙ্গা অনুপ্রবেশে উত্তাল রাজনীতি, দিঘায় ‘বিরোধীর বিকল্প বার্তা’ হাই কোর্টের শর্তসাপেক্ষে মিছিলের ছাড়পত্র শুভেন্দুকে

অভয়ার জন্য বিচার ও নবান্ন অভিযান
দিলীপবাবু (Dilip Ghosh) বলেন, “অনেকেই ভেবেছিলেন অভয়ার কেস চাপা পড়ে গেছে। কিন্তু রাজ্যের মানুষ ভুলে যাননি। এই আন্দোলন আবার মাথাচাড়া দিচ্ছে। যারা বিচারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা আসলে সরকারের সাথেই ছিলেন। যতদিন না অভয়ার পরিবার ন্যায়বিচার পাবে, এই প্রতিবাদ থামবে না।”

শিক্ষার হাল ও ছাত্র রাজনীতি
কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) পরীক্ষার দিনেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এই সরকারের আমলে শিক্ষাব্যবস্থা পুরোপুরি তামাশায় পরিণত হয়েছে। পরীক্ষা পিছিয়ে দেওয়া, ক্লাস বন্ধ করে ফাংশন এসব এখন স্বাভাবিক। স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থী নেই, শিক্ষার পরিবেশ নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতির ময়দানে পরিণত হয়েছে।”

স্বাস্থ্যব্যবস্থা ও নিম্নমানের ওষুধ
হিমাচলের ওষুধ কোম্পানিকে নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করে দিলীপবাবু (Dilip Ghosh) বলেন, “আমাদের পাহাড়ি রাজ্যগুলিতে বহু ফার্মা কারখানা আছে। এখান থেকে বিদেশেও ওষুধ রপ্তানি হয়। কিন্তু নিচু মানের ওষুধে বাজার ভরে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্য সরকার দিল্লির (Delhi) টাকায় চলে, অথচ সেই দিল্লির বিরুদ্ধে রাজনীতি করে।”

ভোটার তালিকা ও এনআরসি (NRC) বিতর্ক
ভোটার তালিকা সংশোধন নিয়ে দিলীপ ঘোষ বলেন, “সারা দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বের করে দিতে হবে। বিহার, আসামে শুরু হয়েছে, এবার বাংলাতেও হবে। তৃণমূল এসব ইস্যুকে ভয় দেখানোর হাতিয়ার করছে। পূর্ব পুটিয়ারির মৃত্যুর পেছনেও এনআরসি নয়, বরং তৃণমূলের ভয়ের রাজনীতি দায়ী।” এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় উঠতে চলেছে তা বলাই বাহুল্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole