Rainfall Update: উত্তরবঙ্গে জারি সতর্কতা, বৃষ্টি নাকি বাড়বে গরম, সপ্তাহের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া…

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল বাংলা: রবিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (Rainfall update) ভিজেছে কলকাতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারের বৃষ্টির পর আবারও বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন আবারও কি ভারী বৃষ্টি শুরু হবে। সপ্তাহ শুরুতে কেমন থাকবে আবহাওয়া (Weather Update), জেনে নিন কি জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জায়গাতেই। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে মঙ্গলবারও ও বুধবারও । তবে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলেই খবর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃষ্টি হলেও সোমবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: Green Tea: বর্ষার স্যাঁতসেঁতে দিনে ঘরোয়া ফেসপ্যাক: গ্রিন টির জাদুতে ত্বক রাখুন সতেজ ও পরিষ্কার

উত্তরবঙ্গে সোমবার অতি ভারী বৃষ্টির (Rainfall update) সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং কালিম্পং ও কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টি হবে। এই জেলাগুলিতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole