New Town: হিডকো ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা, Black Flag বিক্ষোভে উত্তপ্ত নিউটাউন

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: নিউটাউনের (New Town) হিডকো ভবন (HIDCO Bhavan) কার্যত আজ অচল হয়ে পড়ল বেতন বৃদ্ধির (Salary Hike) দাবিতে চলা অস্থায়ী কর্মীদের (Temporary Staff Protest) আন্দোলনে। সকাল থেকেই গেটের সামনে কালো কাপড় (Black Cloth) বেঁধে এবং কালো পতাকা (Black Flag) হাতে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা গেট অবরোধ করে রাখেন। ফলে ভিতরে কোনও কর্মী কিংবা দর্শনার্থীকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের সাফ হুঁশিয়ারি, আজই যদি তাদের দাবী মানা না হয়, তবে অনির্দিষ্টকালের (Indefinite Strike) জন্য হিডকো ও সংশ্লিষ্ট সমস্ত প্রকল্প বন্ধ থাকবে।

Oplus_16908288

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অস্থায়ী ভিত্তিতে (Contractual Job) কাজ করলেও ন্যায্য বেতন (Fair Wage) এবং স্থায়ীকরণের (Job Regularisation) কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নিউটাউনের বিভিন্ন পরিচিত জায়গা— যেমন ইকোপার্ক (Eco Park), নজরুল তীর্থ (Nazrul Tirtha), রবীন্দ্র তীর্থ (Rabindra Tirtha), এয়ার ক্রাফট মিউজিয়াম (Aircraft Museum), ইকো আরবান ভিলেজ (Eco Urban Village), বিশ্ব বাংলা গেট (Biswa Bangla Gate), স্নেহদিয়া (Sneha Diya), স্বপ্নভোর (Swapnavhor), আরমান ভিলেজ (Arman Village) ও মাদার’স ওয়াক্স মিউজিয়াম (Mother’s Wax Museum) ইত্যাদি আজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন:Flood: বন্যার ধাক্কায় বিপর্যস্ত স্কুল, ভরসা মাত্র ২৫% গ্রান্ট

এই সমস্ত পর্যটন কেন্দ্র (Tourist Destination) এবং সাংস্কৃতিক কেন্দ্রের (Cultural Centre) দায়িত্বে থাকা কর্মীরা দাবি করেন, তাঁরা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর (Visitors) পরিষেবা দিয়ে থাকেন। কিন্তু তার বিনিময়ে যে বেতন পান, তা দিয়ে সংসার চালানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, স্থায়ী কর্মীদের তুলনায় তাদের কোনও সুযোগ-সুবিধা (Employee Benefits) দেওয়া হয় না। ফলে অসন্তোষ চরমে পৌঁছেছে।

Oplus_16908288

আজকের আন্দোলনের (Protest Rally) ফলে স্বাভাবিক কাজকর্মে ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকেই হিডকো ভবনের সামনে ভিড় জমতে থাকে। বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসনের (Administration) আলোচনার চেষ্টা হলেও তাতে কোনও সুরাহা হয়নি। কর্মীরা জানিয়ে দিয়েছেন, বেতন বৃদ্ধির দাবী (Salary Demand) না মানা হলে তারা শুধু হিডকো নয়, গোটা নিউটাউনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির দরজা বন্ধ রাখবেন।

Oplus_16908288

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। ইকোপার্কে আজ ভ্রমণে আসা পর্যটকরা প্রবেশ করতে পারেননি। রবীন্দ্র তীর্থ ও নজরুল তীর্থে কোনও অনুষ্ঠান আয়োজিত হয়নি। হিডকোর এই অচলাবস্থার (Work Halt) কারণে নিউটাউনের সাংস্কৃতিক ও পর্যটন কর্মকাণ্ড প্রায় থমকে গেছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা আলোচনায় বসতে রাজি আছেন, কিন্তু দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এখন দেখার বিষয়, হিডকো কর্তৃপক্ষ (HIDCO Authority) কী সিদ্ধান্ত নেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole