Gold Price on 9 October:ধনতেরাসের আগে চড়ছে সোনা-রুপোর দাম, আজ কত লাগবে গয়না কিনতে?

অন্যান্য কলকাতা ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : ধনতেরাস (Dhanteras) সামনে আসতেই আবারও আকাশছোঁয়া হচ্ছে সোনার (Gold Price on 9 October) দাম। উৎসবের মরশুমে সোনা কেনার চল বহু পুরনো। কিন্তু এবারের ধনতেরাসে যদি সোনার গয়না কেনার পরিকল্পনা থাকে, তাহলে আপনাকে বেশ মোটা অঙ্কের বাজেট নিয়েই বাজারে নামতে হবে। কারণ, টানা কয়েকদিন ধরে সোনার দামে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি (Gold Rate Hike) দেখা যাচ্ছে। গতকালই এক ধাক্কায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামে দাম বেড়েছিল প্রায় ২০০০ টাকা। ২২ ক্যারেট সোনার দামও কম বাড়েনি—প্রায় ১৭৫০ টাকার উত্থান ঘটেছিল একদিনেই। আজও সোনার দাম ফের বেড়েছে, যদিও গতকালের তুলনায় একটু কম। তবুও দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price)

আজ, ৯ অক্টোবর ২০২৫ অনুযায়ী ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২,৩৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,২৩,৯৪০ টাকা এবং ১০০ গ্রামে দাম ১২,৩৯,৪০০ টাকা। গত ২৪ ঘণ্টায় প্রতি গ্রামে ১০০ টাকা করে দাম বেড়েছে।

২২ ক্যারেট সোনার দাম (22 Carat Gold Price)

২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম আজ ১১,৩৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,১৩,৬১০ টাকা এবং ১০০ গ্রামে দাম ১১,৩৬,১০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন:New Town: হিডকো ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা, Black Flag বিক্ষোভে উত্তপ্ত নিউটাউন

১৮ ক্যারেট সোনার দাম (18 Carat Gold Price)

১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৯,২৯৬ টাকা। ১০ গ্রামে দাম ৯২,৯৬০ টাকা এবং ১০০ গ্রামে দাম ৯,২৯,৬০০ টাকা। এখানেও গত একদিনে ১০০ টাকার উত্থান হয়েছে।

রুপোর দাম (Silver Price)

সোনার পাশাপাশি রুপোর দামও বাড়ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১৬,০১০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১,৬০,১০০ টাকা। একদিনে এখানেও ১০০ টাকার বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে (International Market) সোনার দামের ঊর্ধ্বগতি এবং মুদ্রার বিনিময় হারের (Currency Exchange Rate) প্রভাব এর অন্যতম কারণ। পাশাপাশি ধনতেরাস ও দীপাবলির (Diwali Festival) মতো উৎসবের সময় সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও (Local Gold Market) দাম চড়ছে। তাই ক্রেতাদের এখনই সচেতনভাবে বাজেট ঠিক করে কেনাকাটা করতে হবে। এই উৎসবে গয়নার ঝলকানি উপভোগ করতে চাইলে পকেটের চাপের কথা মাথায় রাখতেই হবে।