Suvendu Adhikari: রোহিঙ্গা অনুপ্রবেশে উত্তাল রাজনীতি, দিঘায় ‘বিরোধীর বিকল্প বার্তা’ হাই কোর্টের শর্তসাপেক্ষে মিছিলের ছাড়পত্র শুভেন্দুকে

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল পূর্ব মেদিনীপুরের পর্যটন শহর দিঘা (Digha)। রাজনৈতিক মঞ্চে শাসকদলকে কোণঠাসা করতে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) আবেদন করে অবশেষে দিঘায় মিছিলের অনুমতি পেলেন তিনি, তাও শর্তসাপেক্ষে।

আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর ‘জেটলি’ মন্তব্য ঘিরে বিতর্ক, প্রয়াত মন্ত্রীকে ঘিরে বিভ্রান্তিকর দাবি ঘিরে সমালোচনার ঝড়

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, “বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ সরকারের প্রশ্রয়েই ঘটছে।” সেই অভিযোগকে সামনে রেখে বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব চড়াচ্ছেন রাজনৈতিক সুর। এই পরিস্থিতিতেই দিঘা থেকে শুভেন্দু বার্তা দিতে চান রাজ্যবাসীকে। প্রশাসনের ‘নীরবতা’ ও ‘নরম মনোভাব’ রোহিঙ্গা ইস্যুতে রাজ্যকে বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে বলেই তার মত। শুভেন্দুর মিছিলের আবেদনের শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আদালত মিছিলের অনুমতি দিলেও জানিয়ে দিল একাধিক শর্ত—

*মিছিল শুরু হবে বিকেল সাড়ে সাতটায় এবং তা শেষ করতে হবে রাত সাড়ে নটার মধ্যে।
*মিছিল হবে দিঘা বাইপাসের বিবেকানন্দ মূর্তির সামনে থেকে শুরু করে দিঘা যুব আবাস পর্যন্ত।
*সর্বাধিক দুই হাজার জন মিছিলে অংশ নিতে পারবেন। অতিরিক্ত জমায়েত করা যাবে না।

এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে বিষয়টি নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, বিজেপির অন্দরে স্পষ্ট বার্তা— রাজ্যজুড়ে রোহিঙ্গা ইস্যুতে “জনমত গঠনের অভিযান” শুরু হলো দিঘা থেকেই। শুভেন্দু (Suvendu Adhikari)নিজেই এই মিছিলে নেতৃত্ব দেবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে এই ইস্যু বিজেপির এক নতুন ‘পিচ’ যেখানে ‘জাতীয় নিরাপত্তা’ এবং ‘অবৈধ অনুপ্রবেশ’কে সামনে রেখেই তৈরি হচ্ছে রাজনীতির নতুন বৃত্তচক্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole