নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক এক মন্তব্যে ফের বিতর্কের মুখে পড়লেন কংগ্রেস (Congress) নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার (Saturday) দিল্লির (Delhi) এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি দাবি করেন, কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় তাকে হুমকি দিয়েছিলেন অরুণ জেটলি (Arun Jaitley)। কিন্তু এই মন্তব্যের সত্যতা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। কারণ, তথ্য বলছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রয়াত হন ২০১৯ সালের ২৪ আগস্ট। আর বিতর্কিত কৃষি বিল প্রথমবার সংসদে পেশ হয় ২০২০ সালের জুন মাসে।
আরও পড়ুন: Sujit Basu: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় সুজিত বসু, বিজেপিকে তুলোধোনা মন্ত্রীর
রাহুল (Rahul Gandhi) বলেন, “যখন আমি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, তখন অরুণ জেটলিজিকে (Arun Jaitley) আমার কাছে পাঠানো হয়েছিল। তিনি আমাকে স্পষ্ট হুঁশিয়ারি দেন, যদি আমি আন্দোলন চালিয়ে যাই, সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি তখন বলেছিলাম, আপনি জানেন না আপনি কাকে হুমকি দিচ্ছেন।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজনৈতিক মহল। কারণ, এক বছর আগেই প্রয়াত ব্যক্তির মাধ্যমে কীভাবে হুমকি দেওয়া সম্ভব, তা নিয়েই উঠছে প্রশ্ন। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে কটাক্ষ, কটুবাক্য ও রাজনৈতিক পাল্টা আক্রমণের ঝড়।
অরুণ জেটলির পুত্র রোহন জেটলি এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “আমার বাবা প্রয়াত হয়েছেন ২০১৯ সালে, আর কৃষি আইন এসেছে ২০২০ সালে। মতবিরোধ থাকলেও বাবা কখনও কাউকে হুমকি দিতেন না। রাহুল গান্ধীর (Rahul Gandhi) এই বক্তব্য শুধু মিথ্যা নয়, প্রয়াত ব্যক্তির প্রতি চরম অসম্মান। মৃত মানুষকে শান্তিতে থাকতে দিন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করার দাবি তুলেছেন বহু নেটিজেন। অনেকে আবার প্রশ্ন তুলছেন, এমন গুরুতর ও বিভ্রান্তিকর মন্তব্য করার আগে কি একবার তথ্য যাচাই করা উচিত নয়? রাজনৈতিক মহলের মতে, বিরোধী নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। প্রয়াত একজন নেতা সম্পর্কে এমন মন্তব্য ভবিষ্যতে রাজনৈতিক বিতর্ককে আরও জটিল করে তুলতে পারে।
