নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুম এলেই সোনার বাজারে বাড়তি উন্মাদনা দেখা যায়। গয়না কেনা মানেই বড়সড় খরচ, তাই সোনার দামের সামান্য ওঠানামাও সাধারণ মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে (Gold Price Today)। বিশেষ করে যাদের সামনে একাধিক বিয়ের তারিখ রয়েছে, তাদের নজর এখন একেবারে সোনার দরের দিকেই। স্বস্তির খবর, গতকাল ৪ ডিসেম্বরের পর আজ ৫ ডিসেম্বরেও সোনার দাম আরও কিছুটা কমেছে (Gold Price Today)। ফলে ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। কলকাতার বাজারে আজ ৫ ডিসেম্বর ২৪ ক্যারেট সোনার দামে সামান্য হলেও পতন লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১২,৯৬৫ টাকা। ১০ গ্রাম কিনতে গেলে খরচ পড়ছে ১ লক্ষ ২৯ হাজার ৬৫০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম আজ দাঁড়িয়েছে ১২ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। গত দিনের তুলনায় প্রতি ইউনিটে প্রায় ১০০ টাকা করে কমেছে দাম (Gold Price Today)।
আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত! এক ধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ, ভোরে ঘন কুয়াশার চাদর
২২ ক্যারেট সোনার দরে একই রকম পতন দেখা গেছে (Gold Price Today)। আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১১,৮৮৪ টাকা (Gold Price Today)। ১০ গ্রাম সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম কিনতে গেলে গুনতে হচ্ছে ১১ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা। এখানেও একদিনে প্রায় ১০০ টাকা দর কমেছে। ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও দাম কমার ধারা বজায় রয়েছে। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯,৭২৩ টাকা। ১০ গ্রাম সোনার মূল্য ৯৭ হাজার ২৩০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা। এখানেও দৈনিক মূল্যের পতন প্রায় ১০০ টাকার আশেপাশে (Gold Price Today)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শুধু সোনা নয়, আজ রুপোর বাজারেও নরম হয়েছে দাম(Silver Price Today)। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৯ হাজার ৯০ টাকা। আগের দিনের তুলনায় এখানেও প্রায় ১০০ টাকা কমেছে দর। বিয়ের মরশুমে গহনা কেনার পরিকল্পনা যারা করছেন, তাদের জন্য এই সময়টা নিঃসন্দেহে বেশ অনুকূল বলেই মনে করা হচ্ছে। দাম আরও নামলে বাজারে ক্রেতার ভিড় বাড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
