নিউজ পোল ব্যুরো: অবশেষে দক্ষিণবঙ্গে শীতের পরশ স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে তাপমাত্রা (Weather Update)। ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। গত কয়েক দিন আবহাওয়ার খামখেয়ালি রূপ দেখার পর ফের শীতের আমেজ ফিরে আসায় খুশির হাওয়া বঙ্গবাসীর মধ্যে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী দু’থেকে তিন দিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময়ে পারদের ওঠানামা খুব বেশি হবে না বলেই পূর্বাভাস (Weather Update)। আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সকালে ঘন কুয়াশার প্রভাব দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য অনেক জায়গাতেই কুয়াশা ধীরে ধীরে কেটে যায় (South Bengal Weather Update)। তবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার দাপট ছিল তুলনামূলক বেশি। আবহাওয়া দফতরের (IMD) মতে, রাত এবং ভোরের দিকে আগামী কয়েক দিনও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন : Migraine : মাইগ্রেনে কফি কি সত্যিই উপশম দেয়? সতর্ক থাকুন অতিরিক্ত ক্যাফেইনের দিকে
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আরও জানা গিয়েছে, শক্তি হারিয়ে নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে। সেই নিম্নচাপ থেকে লক্ষদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা কর্ণাটক ও কেরলের উপর দিয়ে গিয়েছে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় পড়ছে না। সপ্তাহের শেষে উত্তর ও পশ্চিমের দিক থেকে আসা শুষ্ক বাতাসের দাপট আরও বাড়বে, যার ফলে শীতের প্রকোপ আরও জোরালো হতে পারে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ নামছে (North Bengal Weather Update)। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী(IMD) , সপ্তাহের শেষে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় পারদ আরও নিচের দিকে নামতে পারে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। তবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও কমবেশি কুয়াশার প্রভাব বজায় থাকবে। ফলে আগামী কয়েক দিনে বাংলাজুড়ে শীতের আমেজ আরও গভীর হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)।
