Lionel Messi on World Cup : বিশ্বকাপ খেলা নিয়ে ধোয়াশা রাখলেন মেসি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) কি বিশ্বকাপে খেলবেন! তা নিয়ে ধোয়াশা অব্যাহত রাখলেন। বিশ্বকাপের মূল বাছাইপর্ব শেষ আগেই, ৪৮ দলের ৪২টি চূড়ান্ত হয়ে গেছে, এখন অপেক্ষা মাঠে বল গড়ানোর। তার জন্য আর ছয় মাসের মতো বাকি; কিন্তু লিওনেল মেসি এখনও যেন নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি বিশ্বকাপ খেলার প্রশ্নে।

আরও পড়ুন: East Bengal vs Punjab FC: পাঞ্জাবকে হারিয়ে সুপার ফাইনালে ইস্টবেঙ্গল

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশ্বকাপে খেলার খুব ইচ্ছা আছে তার; তবে শেষ পর্যন্ত না খেলার সম্ভাবনাও আছে। দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধে ভর করেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরা ট্রফি জয় করে আর্জেন্টিনা (Argentina)। এর আগে পরে দুটি কোপা আমেরিকা (Copa America) জয়েও দলকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী।

বয়স ৩৮, বলা যায় ৪০-এর কোটায় ঢুকতে চলেছেন। এখনও মাঠে নিয়মিত ফুটবল পায়ে তার ম্যাজিক উপহার দিয়ে চলেছেন মেসি। ইন্টার মিয়ামির হয়ে গোলের পর গোল করছেন, দলকে তুলেছেন এমএলএস কাপের ফাইনালের মঞ্চে। তাকে ঘিরেই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন বুনছেন সতীর্থরা, আর্জেন্টিনার মানুষ এবং সারা বিশ্বে তার লক্ষ কোটি সমর্থকরা। কিন্তু মেসি নিজেই যেন অনিশ্চয়তায় ভুগছেন। আগে অনেকবার তিনি বলেছেন, শরীর পুরোপুরি সাড়া দিলেই কেবল বিশ্বকাপে খেলবেন। তিনি বলেন, “আশা করি, আমি খেলতে পারব। আগেও যেমন বলেছি, দলের সঙ্গে থাকতে পারলে ভালো হবে। তবে খুব খারাপ কিছু হলেও আমি যেখানে থাকব সেখানে থেকেই সরাসরি খেলা দেখব, আশা করব বিশেষ কিছু হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

যুক্তরাষ্ট্র, কানাডা (Canada) ও মেক্সিকো, (Mexico) একসঙ্গে প্রথমবার আয়োজন করছে বিশ্বিকাপ। মোট ৪৮টি দল এই বিশ্বকাপ খেলবে। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় মহারণ। বিশ্বকাপের মাঝপথেই ৩৯তম জন্মদিন পালন করবেন মেসি। কোনো কারণে আবার বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবে রূপ না নিলেও, আর্জেন্টিনার বর্তমান দলকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির রেকর্ড গোলদাতা।