Sujay Krishna Bhadra: শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর ‘কালীঘাটের কাকু’র, হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে তাঁকে

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনীতির জটিল কোণ থেকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) বিচারপতি শুভ্রা ঘোষের একাধিক শর্তসাপেক্ষে দেওয়া জামিনে তিনি সিবিআইয়ের (CBI) নিয়োগ দুর্নীতি মামলায় মুক্তি পেলেন। এর আগে রাষ্ট্রীয় তদন্ত সংস্থা ইডির মামলায়ও জামিন পেয়েছিলেন তিনি, যা রাজনীতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: Kangana Ranawat: রাজনৈতিক যুদ্ধ ভুলে মঞ্চে ‘বন্ধুত্ব’? ভাইরাল মহুয়া-কঙ্গনার নাচের মুহূর্ত

সিবিআইয়ের মামলায় কলকাতা হাই কোর্ট চলতি বছরে জামিন দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্রকে, তবে একাধিক শর্তে। আদালত নির্দেশ দিয়েছে, তিনি কলকাতা এলাকা ছাড়তে পারবেন না এবং বিশেষ আদালতের সব শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে হবে। কোনও নথি বা তথ্য বিকৃত করা যাবে না, ব্যক্তিগত মোবাইল নম্বর তদন্ত সংস্থা ও আদালতের কাছে জানাতে হবে এবং হঠাৎ করে নম্বর পরিবর্তন করা যাবে না। সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। আপাতত তাঁর পাসপোর্টও আদালতে জমা রাখতে হবে।

সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ, তিনি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার পরিকল্পনা এবং অযোগ্যদের তালিকা প্রেরণের কাজে সরাসরি জড়িত ছিলেন। তিনটি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগও রয়েছে। এর আগে অসুস্থতার কারণে একাধিকবার জামিন আবেদন করলেও বাতিল হয়েছিল। হাই কোর্ট শারীরিক পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে জামিন মঞ্জুর করেন এবং পরবর্তীতে মার্চে মেয়াদ বৃদ্ধি করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole