নিউজ পোল ব্যুরো : আইপিএলে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় লখনৌ সুপার জায়ান্টস। একাধিক মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করলেও এখনও ট্রফির দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যেই একবার অধিনায়ক পরিবর্তন হয়েছে। আর ২০২৬ সালের আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিল লখনৌ শিবির-বদলে গেল দলের লোগো।
আরও পড়ুন: Bank Holiday: ব্যাংক ক্যালেন্ডার জুড়ে লাল রঙ , ব্যাংকে ‘কডাউন’! কবে কবে খোলা থাকবে জানেন তো?
ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। নতুন প্রতীকে রয়েছে একটি হাতির মুখ এবং তার উপরে সংক্ষিপ্ত আকারে ‘LSG’ লেখা। লক্ষণীয় বিষয়, এই লোগোর সঙ্গে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল ম্যানচেস্টার সুপার জায়ান্ট-এর লোগোর মিল স্পষ্ট। সেই দলটির প্রতীকেও হাতির মুখ ও মুকুট ব্যবহার করা হয়েছে।
২০২৫ সালে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালস-এর শেয়ার কেনেন। পরবর্তীতে দলের নাম বদলে রাখা হয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস। মনে করা হচ্ছে, তাঁর মালিকানাধীন বিভিন্ন দলের ব্র্যান্ডিংয়ে ঐক্য আনতেই এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, সঞ্জীব গোয়েঙ্কা ২০১৬ ও ২০১৭ সালে আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্ট ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন। পরে ২০২১ সালে তিনি লখনৌ ফ্র্যাঞ্চাইজি কিনে নাম দেন লখনৌ সুপার জায়ান্ট । পাশাপাশি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে তাঁর দল ডারবান সুপার জায়ান্টস।
শুধু ক্রিকেট নয়, ফুটবল ক্ষেত্রেও রয়েছে তাঁর উপস্থিতি। ইন্ডিয়ান সুপার লিগে অ্যাটলেটিকো ডি কলকাতার সূচনা করে পরে সেটিকে একীভূত করা হয় মোহনবাগান সুপার জায়ান্ট -এর সঙ্গে। ক্রিকেটে ‘সুপার জায়ান্টস’ ব্র্যান্ডকে এক ছাতার তলায় আনতেই কি এই লোগো বদল? ২০২৬ আইপিএলের আগে সেই জল্পনাই এখন তুঙ্গে
।
