Bank Holiday: ব্যাংক ক্যালেন্ডার জুড়ে লাল রঙ , ব্যাংকে ‘কডাউন’! কবে কবে খোলা থাকবে জানেন তো?

দেশ প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মার্চ মানেই আর্থিক বছরের শেষ মাস, আর সেই সঙ্গে ছুটির ঘনঘটা। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতেই একাধিক দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। ফলে গুরুত্বপূর্ণ লেনদেন বা কাগজপত্রের কাজ আগে থেকেই সেরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Science Research: মঙ্গলে ভবিষ্যৎ মানব বসতির লক্ষ্য, প্রাথমিক ধাপে অণুজীব গবেষণা

২৮ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার এবং ১ মার্চ রবিবার-সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফ্ট, কেওয়াইসি আপডেটের মতো জরুরি কাজ ২৭ফেব্রুয়ারির মধ্যেই মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের।

২ থেকে ৪ মার্চ বিভিন্ন রাজ্যে হোলি উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকবে। এরপর ১৩, ১৭ ও ১৯ মার্চ শবে কদর, উগাদি ও নবরাত্রি উপলক্ষে মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ ও ২১ মার্চ ইদ-উল-ফিতুর উপলক্ষে দেশের বহু প্রান্তে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে পারে। ২৬ ও ২৭মার্চ রাম নবমী উপলক্ষে একাধিক রাজ্যের পাশাপাশি কলকাতাতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩১ মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, যার মধ্যে কলকাতাও রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে আশ্বাসের বিষয়, ছুটির দিনেও মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ও এটিএম পরিষেবা সচল থাকবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এনইএফটি। তবে আরটিজিএস পরিষেবা ছুটির দিনে মিলবে না। তাই মার্চে ব্যাঙ্ক সংক্রান্ত পরিকল্পনায় আগে থেকেই সতর্ক থাকাই শ্রেয়।