Home Remedy: গ্যাসের যন্ত্রণায় নাজেহাল? ওষুধের বদলে ট্রাই করুন রসুনের আচার, ম্যাজিকের মতো মিলবে আরাম!

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি, ঢেকুর বা অম্বলের সমস্যা (Home Remedy) কি প্রায়ই আপনাকে ভোগাচ্ছে? অনেকেই এসব সমস্যায় নিয়মিত ওষুধ খান, কিন্তু সাময়িক আরাম মিললেও কিছুদিন পর ফের একই ঝামেলা ফিরে আসে। অথচ এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে থাকতে পারে আপনার রান্নাঘরেই। গরম ভাতের সঙ্গে অল্প ঘি আর এক চামচ রসুনের আচার (Garlic Pickle) এই ছোট্ট অভ্যাসেই হজমের গোলমাল অনেকটাই কমতে পারে।

আরও পড়ুন: City Civil Court: বাংলার একাধিক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল আসতেই জেলাজুড়ে বম্ব স্কোয়াডের তল্লাশি

আচার মানেই শুধু স্বাদ বাড়ানো নয়, সঠিক উপকরণে তৈরি হলে শরীরেরও নানা উপকার করে। রসুনের আচার তারই একটি উদাহরণ। পুষ্টিবিদদের মতে, রসুনে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য (Home Remedy) করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, পরিমিত পরিমাণে রসুন খেলে কোলেস্টেরল কমতে পারে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক হয়।

রসুনের আচারের উপকার এখানেই শেষ নয়। এতে ব্যবহৃত জিরে, মেথি ও সর্ষের মতো মশলা হজমশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা নেয়। পেটের গ্যাস, অম্বল এমনকি হালকা পেটব্যথা কমাতেও এটি উপকারী হতে পারে। আয়ুর্বেদের মতে, রসুন শরীরের উষ্ণতা বাড়িয়ে সর্দি-কাশির সম্ভাবনাও কমায়।

রসুনের আচার বানানোর সহজ পদ্ধতি (Home Remedy) 

এক কাপ খোসা ছাড়ানো রসুন কোয়া নিন। কড়াইয়ে সর্ষের তেল বা তিলের তেল গরম করে তাতে সর্ষে ও এক চিমটে হিং ফোড়ন দিন। এরপর রসুন দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। রসুনের রং সামান্য বদলালে লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি গুঁড়ো, হলুদ ও প্রয়োজনমতো নুন যোগ করুন। স্বাদে হালকা টক-মিষ্টি আনতে লেবুর রস বা তেঁতুলের জল এবং সামান্য গুড় মেশান। প্রায় ১০ মিনিট রান্না হলে তেল আলাদা হয়ে আসবে। তখন নামিয়ে ঠান্ডা করে শুকনো কাচের বয়ামে ভরে রাখুন।

সংরক্ষণ ও খাওয়ার নিয়ম

আচার রাখার সময় পরিষ্কার ও শুকনো বোতল ব্যবহার করা জরুরি। ভেজা চামচ কখনও ব্যবহার করবেন না। ঠিকভাবে সংরক্ষণ করলে কয়েক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে মনে রাখতে হবে, আচারতে তেল ও নুনের পরিমাণ বেশি থাকে। তাই দিনে এক থেকে দুই চামচের বেশি না খাওয়াই ভালো। পরিমিত মাত্রায় খেলে রসুনের আচার গ্যাস ও হজমের সমস্যায় হতে পারে সহজ ও কার্যকর ঘরোয়া সমাধান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole