Matsyendrasana: স্ট্রোক থেকে স্মৃতিভ্রংশ—স্নায়ুরোগে প্রতিরোধে সহায় মৎস্যেন্দ্রাসন

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরোঃ সাম্প্রতিক কালে স্নায়বিক রোগে (Matsyendrasana) আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গিয়েছে। স্ট্রোকের (Stroke) প্রভাব যেমন বাড়ছে, তেমনি কম বয়সিদের মধ্যেও দেখা যাচ্ছে পারকিনসন্স, স্মৃতিভ্রংশ বা অ্যালঝাইমার্সের মতো জটিল স্নায়ুরোগ। শুধু তাই নয়, মৃগী বা ‘বিকারস্টাফ ব্রেনস্টেম এনসেফেলাইটিস’ (বিবিই)-এর মতো দুর্লভ রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে।

আরও পড়ুন: COVID-19 Update: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি: দেশজুড়ে উদ্বেগ, রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিশেষজ্ঞদের মতে, এইসব স্নায়ুর সমস্যার পিছনে একাধিক কারণ রয়েছে— যেমন, মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অপুষ্টিকর খাদ্যাভ্যাস, এবং দুর্ঘটনাজনিত আঘাত। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক লক্ষণ অবহেলা করার প্রবণতাও রোগকে তীব্র করে তোলে। এই পরিস্থিতিতে নিয়মিত যোগাভ্যাস, বিশেষ করে কিছু নির্দিষ্ট আসন, রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসক ও যোগ প্রশিক্ষকেরা।

মৎস্যেন্দ্রাসন (Matsyendrasana)—স্নায়ুর জোর বাড়ানোর একটি কার্যকরী আসন

স্নায়ুর জটিল রোগ প্রতিরোধে অত্যন্ত উপকারী একটি যোগাসন হল মৎস্যেন্দ্রাসন (Matsyendrasana)। ‘হাফ স্পাইনাল টুইস্ট পোজ়’ নামেও পরিচিত এই আসনটি নিয়মিত করলে পারকিনসন্স, গিয়ান-ব্যারে সিনড্রোম বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে।

এই আসন শরীরের নানা অংশে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। পেশির নমনীয়তা ও জোর বাড়ায়, হজমশক্তি উন্নত করে। বদহজম, গ্যাস বা অম্বলের সমস্যা থাকলে উপকার পাওয়া যায়। পেট ও কোমরের বাড়তি মেদ ঝরাতেও সহায়ক মৎস্যেন্দ্রাসন। সেই সঙ্গে মানসিক চাপ কমিয়ে মন শান্ত রাখতে সাহায্য করে এই আসন।

কী ভাবে করবেন এই আসন?

শরীর সোজা রেখে মাটিতে বসুন। পা দু’টি সামনে সোজা করে দিন।
এ বার বাঁ পা মুড়ে বাঁ হাঁটু ডান ঊরুর উপর রাখুন। শরীর বাঁদিকে ঘুরিয়ে বাঁ হাত রাখুন ডান হাঁটুর উপর। ডান হাত পিছন দিয়ে পায়ের পাতা স্পর্শ করুন।
২০ সেকেন্ড এই ভঙ্গিমা বজায় রেখে ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসুন।

সতর্কতা যাদের জন্য

যাঁদের হাঁটু, কোমর বা মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে, তাদের এই আসন না করাই ভালো। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রেও প্রশিক্ষকের পরামর্শ ছাড়া এই যোগাসন না করাই শ্রেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT