COVID-19 Update: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি: দেশজুড়ে উদ্বেগ, রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

রাজ্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: করোনা (COVID-19 Update) আবার মাথাচাড়া দিয়ে উঠছে! সতর্ক (Alert) না হলে সামনে অপেক্ষা করতে পারে বড় বিপদ। দেশজুড়ে সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে, ইতিমধ্যেই ৫ হাজারের গণ্ডি পার করেছে মোট আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫,৩৬৪। গত ২৪ ঘণ্টায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৪ জন। কেরলে (Kerala) ২ জন, পাঞ্জাব (Punjab) ও কর্নাটকে (Karnataka) একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: Jagannath Temple: বাংলার ঘরে ঘরে আসছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, রথের আগেই শুভ বার্তা

সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কেরল। একদিনে সেখানে ১৯২ জন নতুন করে সংক্রমিত (COVID-19 Update) হয়েছেন। ফলে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১,৬৭৯। গুজরাট (Gujarat) রয়েছে দ্বিতীয় স্থানে, যেখানে ২৪ ঘণ্টায় ১০৭ জন আক্রান্ত হয়ে মোট সংখ্যা পৌঁছেছে ৬১৫-এ।

এদিকে, পশ্চিমবঙ্গেও (West Bengal) পরিস্থিতি উদ্বেগজনক। একদিনেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৮ জন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৬। দিল্লিতে (Delhi) এই সংখ্যা ৫৬২।

অবশ্য এই বাড়বাড়ন্তের মধ্যেও কিছুটা আশার আলো রয়েছে সুস্থতার হার দেখে। সারাদেশে মোট ৪,৭২৪ জন করোনা (COVID-19 Update) রোগী ইতিমধ্যেই সেরে উঠেছেন, যা মোট আক্রান্তের প্রায় ৪৬.৫৭ শতাংশ। চিকিৎসকদের পরিশ্রম, মানুষের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফলেই এই সাফল্য, এমনটাই মত বিশেষজ্ঞদের।

তবে সামান্য স্বস্তির মধ্যেই ভুলে গেলে চলবে না যে, সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মাস্ক পরা, ভিড় এড়ানো ও হাত ধোয়ার মতো প্রাথমিক নিয়মগুলি সবাইকে মেনে চলতেই হবে। সরকারের পক্ষ থেকেও কড়া নজরদারি চলছে, তবে জনগণের সচেতনতা না থাকলে প্রতিরোধ সম্ভব নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT