Ramadan 2026: স্বাদের স্বর্গরাজ্য জাকারিয়া স্ট্রিট! রমজানের সন্ধ্যায় জিভে জল আনা কোন কোন পদে দেবেন কামড়?

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: রমজান (Ramadan 2026) এলেই কলকাতার নাখোদা মসজিদ লাগোয়া জাকারিয়া স্ট্রিট বদলে যায় একেবারে অন্য রূপে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই যেন এই এলাকা হয়ে ওঠে ছোট্ট লখনউ বা হায়দ্রাবাদের প্রতিচ্ছবি। রোজা ভাঙার সময় ভোজনরসিকদের ঢল নামে এখানে। ভিড় ঠেলে কোন কোন পদ অবশ্যই চেখে দেখবেন, এক নজরে দেখে নেওয়া যাক—

আরও পড়ুন: Amit Shah: মায়াপুরে ‘ভক্তিরস’ মার্গে শাহ, ইসকনের মন্দিরে আরতি সেরে চৈতন্য মহাপ্রভুর চরণে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রীর

১. হালিম

রমজান (Ramadan 2026) আর জাকারিয়া স্ট্রিট এই দুইয়ের মাঝে হালিম যেন অবিচ্ছেদ্য। ডাল, মাংস ও নানা মশলার দীর্ঘ সময়ের রান্নায় তৈরি গরম গরম হালিমের এক বাটি না খেলে এই খাদ্যভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়।

২. কাবাবের সম্ভার

কয়লার আঁচে ভাজা কাবাবের ঘ্রাণে চারপাশ মাতোয়ারা হয়ে ওঠে।

সুতলি কাবাব: সুতোয় মোড়া নরম, রসাল কাবাব মুখে দিলেই গলে যায়।

চিকেন কাবাব: আফগানি বা মালাই মুরগির কাবাবপ্রেমীদের জন্য স্বর্গসম।

৩. মাহি আকবরি (ফিশ ফ্রাই)

মাছপ্রেমীদের জন্য বড় কড়াইয়ে ভাজা মশলাদার মাহি আকবরি একেবারে ‘মাস্ট ট্রাই’। আকারে বড়, স্বাদে ঝালঝাল—এই পদ জাকারিয়ার পরিচয়েরই অংশ।

৪. শাহী টুকরা ও ফিরনি

ঝাল-মশলার পর মিষ্টি মুখ না করলে তো চলেই না।

শাহী টুকরা: ঘিয়ে ভাজা পাউরুটি, রাবড়ি আর জাফরানের রাজকীয় মেলবন্ধন।

ফিরনি: মাটির ভাঁড়ে জমাট বাঁধা ঠান্ডা ফিরনি ক্লান্তি দূর করতে একেবারে পারফেক্ট।

৫. মহব্বত কা শরবত

গোলাপি রঙের এই দুধ-তরমুজের শরবত এক চুমুকেই এনে দেয় প্রশান্তি, রমজানের সন্ধ্যায় যা আলাদা মাত্রা যোগ করে।

জাকারিয়া স্ট্রিটের এই খাবার শুধু খিদে মেটায় না, কলকাতার বহুত্ববাদী সংস্কৃতি আর সম্প্রীতির স্বাদও মনে করিয়ে দেয়। রমজানের (Ramadan 2026) কোনও এক সন্ধ্যা আলাদা করে রাখুন এই খাবারের উৎসবে শরিক হওয়ার জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole