নিউজ পোল ব্যুরো: হাতে সময় আর বেশি নেই। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাংলার আবহাওয়ার চরিত্র বদলাতে চলেছে (Weather Update)। সোমবার থেকেই ধীরে ধীরে উষ্ণতার পথে হাঁটবে রাজ্য। এমনই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস (Weather Update)। তবে তার আগে শেষবারের মতো নিজের উপস্থিতি টের পাইয়ে দিচ্ছে শীত। আবহবিদদের মতে, এই আরামদায়ক ঠান্ডার মেয়াদ এখন গুনে গুনে কয়েক ঘণ্টা মাত্র। মাঘের শুরু হতেই শীত বিদায়ের তোড়জোড়—এই প্রবণতা গত কয়েক বছর ধরেই ভারতের আবহাওয়ায় চোখে পড়ছে। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে কলকাতায় জানুয়ারিতে শেষবার ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ তারিখেই, মাঘ শুরু হওয়ার আগেই(Weather Update)। ২০২৪ সালে অবশ্য মাঘ মাসেই, ২৩ জানুয়ারি, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৮ ডিগ্রিতে। আবার ২০২৩ সালে ৮ জানুয়ারির পর শহরের রাতের তাপমাত্রা আর ১২ ডিগ্রির ঘরে ফেরেনি। অর্থাৎ সেই বছরও মাঘে কলকাতা প্রকৃত শীতের স্বাদ পায়নি (Weather Update)।
এ বছর পরিস্থিতি আরও দ্রুত বদলাতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। আবহবিদরা জানাচ্ছেন, বাংলায় শীতের প্রভাব এ বার তুলনামূলক ভাবে তাড়াতাড়ি কমবে এবং গরম পড়তেও সময় লাগবে না। দেশের সামগ্রিক আবহাওয়ার দিকে তাকিয়ে তাঁদের আশঙ্কা, চলতি বছরে তাপমাত্রার দাপট অন্য বছরের তুলনায় বেশি হতে পারে। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি (IITM) আগেই জানিয়েছিল, ২০২৫ সালে দেশের প্রথম তাপপ্রবাহ ফেব্রুয়ারিতেই নথিভুক্ত হয়েছিল। সেই অভিজ্ঞতার নিরিখে এ বছরও কি একই ছবি দেখা যাবে? এখনই সে বিষয়ে নিশ্চিত কোনও মন্তব্য করতে রাজি নন বিজ্ঞানীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এ দিকে ২০২৬ সালের জানুয়ারি কলকাতার (Kolkata) জন্য বেশ তাৎপর্যপূর্ণ। এই মাসে পরপর দু’দিন শহরের রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছে, যা ২০১৩ সালের পর প্রথম। আবহবিদদের মতে, এ বার কলকাতায় প্রকৃত শীত শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর থেকে, যার প্রভাব ১৮ জানুয়ারি পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা। তার পর ধীরে ধীরে শীতের রেশ কাটলেও যত দিন এই আমেজ থাকবে, তত দিনই স্বস্তিতে থাকবে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিসের (Alipur office ) রিপোর্ট অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের আটটি আবহাওয়া কেন্দ্রেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিঙ্গল ডিজিটে। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে—৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও সমতলের দু’টি জায়গায় রাতের তাপমাত্রা নেমেছিল সিঙ্গল ডিজিটে। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে শীতল স্থান ছিল দার্জিলিং, যেখানে পারদ নেমেছিল ৪ ডিগ্রিতে (Weather Update)।
