West Bengal OBC Reservation: ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ! বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতিতে (West Bengal OBC Reservation) বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নেতৃত্বাধীন মন্ত্রিসভা ওবিসি সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া সম্প্রসারিত ওবিসি নীতিতে বড়সড় বদল এল।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন নীতিতে ওবিসি (West Bengal OBC Reservation) এ এবং ওবিসি বি এই দুই পৃথক বিভাগ আর থাকছে না। পাশাপাশি, মুসলিম সম্প্রদায়ের একাধিক গোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, সংবিধান এবং আদালতের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন: Petrol Diesel Price Hike: জ্বালানিতে ‘আগুন’! মধ্যবিত্তের পকেট খালি করে ৫ দিনের মধ্যে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আমলে ওবিসি সংরক্ষণের (West Bengal OBC Reservation) হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। সেই সময় বহু মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়। পরে বিষয়টি নিয়ে আইনি বিতর্ক শুরু হয় এবং মামলা পৌঁছে যায় কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর জারি হওয়া একাধিক ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, আগের সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে সংরক্ষণ তালিকা সম্প্রসারণ করেছিল।

নতুন সরকারের বক্তব্য, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের সাংবিধানিক বৈধতা নেই। তাই শুধুমাত্র প্রকৃত সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর হিন্দু সম্প্রদায়গুলিকেই এবার ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের আওতায় রাখা হবে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole