Abhishek Banerjee : ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে যুব তৃণমূলের বিশ্বরেকর্ডের পথে নজির

কলকাতা

নিউজ পোল ব্যুরো: আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও তার জন্মদিন উপলক্ষে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাসের ঝলক। রাজ্যজুড়ে দলীয় কর্মীদের চোখে-মুখে একটাই আনন্দ প্রিয় নেতার জন্মদিন উদযাপন। এবার জন্মদিনে যুব তৃণমূল (Trinamool Youth Congress) তৈরি করল এক নজিরবিহীন উপহার ২০ হাজার স্কোয়ার ফিটের এক বিশাল থ্রিডি রঙ্গোলি (3D Rangoli), যা বিশ্বরেকর্ড (World Record) গড়ার পথে।

আরও পড়ুন : Stray Dogs : স্কুল, হাসপাতাল ও রেলস্টেশন চত্বর থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যুব তৃণমূলের সদস্যরা একত্রিত হয়ে এই বিশাল রঙ্গোলি সাজিয়েছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন (Abhishek Banerjee Birthday Celebration) উপলক্ষে। রঙ্গোলির আয়তন ২০,০০০ স্কোয়ার ফিট যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড়। এতদিন পর্যন্ত ভারতের বৃহত্তম রঙ্গোলি ছিল মধ্যপ্রদেশে (Madhya Pradesh) তৈরি হওয়া ১৮ হাজার স্কোয়ার ফিটের একটি নকশা, যা জায়গা করে নিয়েছিল গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে (Golden Book of World Records)। এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল যুব তৃণমূলের এই সৃষ্টি। ইতিমধ্যেই রঙ্গোলির ছবি ও ভিডিও পাঠানো হয়েছে লিমকা বুক অব রেকর্ডস (Limca Book of Records) এবং গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে। স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন সংগঠনের সদস্যরা। তাদের আশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের এই বিশেষ মুহূর্ত এবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরই (Abhishek Banerjee Fans Celebration) রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা আয়োজন হয়। কলকাতার পাশাপাশি জেলা-শহরতলিতেও তৃণমূলের ছাত্র-যুব সংগঠন থেকে শুরু করে অন্যান্য শাখা সংগঠন দিনভর পালন করে নানা অনুষ্ঠান। কোথাও কেক কাটা হয়, কোথাও আবার আয়োজন করা হয় বিশেষ পুজোর। বহু অনুরাগী ও কর্মী এই দিনে কলকাতায় এসে প্রিয় নেতার সঙ্গে দেখা করেন, শুভেচ্ছা জানান। রাজনীতির ময়দানে কর্মনিষ্ঠা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee TMC Leader)। তাই তার জন্মদিনে দলীয় কর্মীদের এমন উচ্ছ্বাসে ভরপুর আয়োজন শুধু শুভেচ্ছা নয়, এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। এবারের ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি নিঃসন্দেহে সেই আবেগেরই রঙিন প্রতিফলন।