Zubeen Garg: অসুস্থ গরিমা শইকীয়া, হাসপাতালে ভর্তি— জ়ুবিনের প্রয়াণের আঘাত কি তীব্র হয়ে ফিরল?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: জ়ুবিন (Zubeen Garg) গার্গের হঠাৎ মৃত্যু যেন এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর স্ত্রী গরিমা শইকীয়া। গত মাসের শেষ দিনে মুক্তি পাওয়া জ়ুবিন (Zubeen Garg) অভিনীত শেষ ছবি ‘রই রই বিনালে’র প্রচার থেকে শুরু করে মুক্তির পর সবকিছুই একা হাতে সামলাচ্ছিলেন তিনি। স্বামীর মৃত্যুর বিচার পাওয়ার লড়াই, মানসিক আঘাত, অপ্রতিহত কাজের চাপ— সব মিলিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলছিলেন গরিমা। সেই ধকলেই কি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন? মঙ্গলবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়, যা উদ্বেগ বাড়িয়েছে সকলের।

আরও পড়ুন:Zubeen Garg: অসমে শোকের ছায়া ঘন, জ়ুবিন গার্গের স্মরণে স্থগিত ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’

জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ গরিমা হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন। মাথা ঘোরা, প্রবল দুর্বলতা দেখা দিলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শিলচরের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানান, গরিমার শরীরে জলের পরিমাণ অত্যন্ত কমে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘুম না হওয়া, সময়মতো না খাওয়া— এই সবকিছুই তাঁর শরীরকে ভীষণ দুর্বল করে দেয়। চিকিৎসকের মতে, মানসিক চাপ আর অতিরিক্ত উদ্বেগ তাঁর শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও আপাতত তিনি স্থিতিশীল, কিন্তু বিপদ কাটেনি এখনই। চিকিৎসক পরিবারকে জানিয়েছেন, কয়েক দিন অন্তত হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হবে গরিমাকে।

জ়ুবিন (Zubeen Garg) মারা গিয়েছেন চল্লিশ দিনেরও বেশি। এই আঘাত প্রায় দেড় মাস ধরে বয়ে নিয়ে চলছেন গরিমা। স্বামীর অসমাপ্ত কাজ শেষ করার জেদ তাঁকে আরও ক্লান্ত করেছে বলে মনে করছেন অনেকে। পরিবারসূত্রের খবর, জ়ুবিনের (Zubeen Garg) বোন এই মুহূর্তে গরিমার সঙ্গে রয়েছেন, তাঁর খাবার-দাবার এবং বিশ্রাম নিশ্চিত করতে পরিজনরা সতর্ক নজর রাখছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীর ও মন— দু’দিক থেকেই এখন বিশ্রাম প্রয়োজন গরিমার। জ়ুবিনের (Zubeen Garg) প্রয়াণের পর যে ঝড় তাঁর জীবনে নেমে এসেছে, তারই প্রতিঘাত যেন এই অসুস্থতা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে এখন সম্পূর্ণ বিরতি নিতে হবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগতে পারে। তবে গরিমার দ্রুত আরোগ্যের জন্য জ়ুবিনের (Zubeen Garg) অনুরাগীরা ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole