নিউজ পোল ব্যুরো: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার (Primary TET Exam)। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন একটি খসড়া নিয়োগ বিধি (Draft Rules) প্রকাশ করা হয়েছে। যেখানে পরীক্ষার নম্বর বণ্টন ও যোগ্যতার মানদণ্ডে বেশ কিছু সংশোধন আনার প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন:Richa Ghosh: সুখবর! পুলিশে চাকরি পাচ্ছেন রিচা
সবচেয়ে বড় পরিবর্তন হলো টেট (TET – Teacher Eligibility Test)-এর নম্বর বাড়ানো। আগের খসড়া বিধিতে টেটের জন্য বরাদ্দ নম্বর ছিল মাত্র ৫। নতুন প্রস্তাবিত খসড়া বিধিতে তা বাড়িয়ে করা হয়েছে ২৫ নম্বর। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় টেটের গুরুত্ব এবার অনেকটাই বেশি হতে চলেছে। অন্যদিকে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed)-এর নম্বর বরাদ্দ কমে হলো মাত্র ৫ নম্বর, যেখানে আগের খসড়া বিধিতে তা ছিল ১৫ নম্বর। পাশাপাশি, **উচ্চ মাধ্যমিক (Higher Secondary)-এ পাওয়া নম্বরের ভিত্তিতে যে ১০ নম্বর বরাদ্দ ছিল, তা কমিয়ে করা হয়েছে ৫ নম্বর। আগের নিয়ম অনুযায়ী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (Extra Curricular Activity)–র জন্য ৫ নম্বর বরাদ্দ ছিল, কিন্তু নতুন খসড়ায় সেই নম্বর পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, “এই বিধি এখনও চূড়ান্ত নয়। এটি মতামত সংগ্রহের জন্য প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মতামত (Public Opinion) নেওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নতুন খসড়া সামনে আসার পর কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। কারণ, ইতিমধ্যেই ১৩,৪২১ শূন্য পদ (vacant posts)–এ নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। বহু প্রার্থী আশঙ্কা করেছিলেন, নতুন বিধি কি চলতি নিয়োগের ওপর প্রভাব ফেলবে? ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী মোহিত কারাতি বলেন, Recruitment Notification প্রকাশ হওয়ার পরে কোনো বিধি পরিবর্তন করা যায় না। সুপ্রিম কোর্ট –এর সাম্প্রতিক রায় অনুযায়ী, বিদ্যমান নিয়ম অনুযায়ীই নিয়োগ চলতে হবে। তাই নতুন খসড়া দেখে আমরা উদ্বিগ্ন ছিলাম।” তবে পর্ষদ পরিষ্কার জানিয়েছে, চলতি ১৩,৪২১ পদের নিয়োগ (Recruitment Process)-এ এই নতুন খসড়া বিধি কার্যকর হবে না। কেবল ভবিষ্যতের নিয়োগেই এই পরিবর্তন প্রযোজ্য হতে পারে। শিক্ষক সংগঠনগুলির মতে, “বিধি পরিবর্তনে নয়, সরকারের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। Corruption-free recruitment নিশ্চিত না হলে শুধুমাত্র নম্বর পরিবর্তনে লাভ হবে না।”
