নিউজ পোল ব্যুরো: ডিজিটাল(Digital )দুনিয়ায় আজকের দিনে ওয়াই-ফাই(WiFi Problems) ছাড়া কিছুই কল্পনা করা যায় না। ভিডিও কল(Video Call) থেকে শুরু করে অনলাইন ক্লাস(Online Class) কিংবা অফিস মিটিং(Office Meeting ) সব ক্ষেত্রেই ইন্টারনেটের(Internet) দ্রুত গতি অত্যন্ত জরুরি। কিন্তু হঠাৎ ওয়াই-ফাই স্লো(Slow Wi-Fi) হয়ে গেলে সমস্যা যেন একেবারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞান বলছে, নেটওয়ার্কের(Network) গতি নির্ভর করে নানা ফ্যাক্টরের উপর। রাউটার থেকে দূরত্ব বেড়ে গেলে সিগন্যাল দুর্বল হয় (WiFi Problems) । পুরনো রাউটার বা ডিভাইস অনেক সময় আধুনিক ইন্টারনেটের (Internet)গতির সঙ্গে তাল মেলাতে পারে না। ফার্মওয়্যার আপডেট না থাকলেও স্পিডে প্রভাব পড়ে। এমনকি মাইক্রোওয়েভ, বেবি মনিটর বা প্রতিবেশীর ওয়াই-ফাই(WiFi) নেটওয়ার্কের মতো ইলেকট্রনিক হস্তক্ষেপও সিগন্যালে ব্যাঘাত ঘটাতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সঠিক জায়গায় রাউটার(Routers)বসানোই সমস্যার প্রথম সমাধান। ঘরের মাঝামাঝি রাউটার(Routers) রাখলে প্রতিটি ডিভাইসে সমানভাবে সিগন্যাল পৌঁছায়।
আরও পড়ুন: Rahul Sinha: ভারতীয় সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর উপর খড়গহস্ত
আধুনিক রাউটারগুলিতে(Routers) চ্যানেল ম্যানুয়ালি পরিবর্তন করার সুবিধা থাকে, ফলে প্রতিবেশীর নেটওয়ার্কের (WiFi Problems) সঙ্গে সিগন্যালের লড়াই এড়ানো যায়। আজকের দিনে ডুয়াল-ব্যান্ড রাউটার (Routers)অত্যন্ত কার্যকরী, কারণ ৫GHz ব্যান্ড তুলনামূলক কম ভিড় হওয়ায় স্পিডও বেশি দেয়। ফার্মওয়্যার নিয়মিত আপডেট রাখলে শুধু গতি নয়, সিকিউরিটিও আরও শক্তিশালী হয়।

শিক্ষাক্ষেত্রেও এই বিষয়টির গুরুত্ব অপরিসীম। অনলাইন পড়াশোনার যুগে ইন্টারনেটের(Internet) ধীর গতি মানেই ক্লাসে ব্যাঘাত, শিক্ষকের ব্যাখ্যা মিস হয়ে যাওয়া কিংবা পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা। তাই প্রযুক্তিগত সচেতনতা ও বৈজ্ঞানিক সমাধানের প্রয়োগ ছাত্রছাত্রীদের শেখার অভিজ্ঞতাকে মসৃণ করে তোলে। একইসঙ্গে অফিসের কাজ, গবেষণা কিংবা বিনোদন সবকিছুতেই দ্রুত ইন্টারনেট (Internet)এখন অপরিহার্য। অতএব, আধুনিক জীবনযাত্রায় ওয়াই-ফাই(WiFi)শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি আজ শিক্ষা ও বিজ্ঞানের বিকাশের অন্যতম চালিকাশক্তি। সঠিক ব্যবহার ও সময়মতো আপডেটই পারে এই সমস্যার সমাধান করতে।
