Weather Update : তীব্র গরমে স্বস্তির ঝড়বৃষ্টি, আজ কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার বড় আপডেট

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: তীব্র গরমের দাপটের মধ্যে সাময়িক স্বস্তি এনে দিয়েছে ঝড়-বৃষ্টি (Weather Update)। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather Update ) কিছুটা পরিবর্তন দেখা গেলেও এই আরাম বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই (Weather Update)। আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং দমকা হাওয়া (Weather Update)। বিশেষ করে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আবহাওয়া কিছুটা মনোরম হলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Weather Update : তীব্র গরমে স্বস্তির ঝড়বৃষ্টি, আজ কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার বড় আপডেট

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে (Weather Update)। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ঠিকই, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে গরম পুরোপুরি না কমলেও সামান্য স্বস্তি মিলবে দিনের কিছুটা সময়ে। তবে এই স্বস্তি খুব অল্প সময়ের জন্য। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে এবং সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা (Weather Update)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় গরমের প্রভাব বেশি পড়বে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather Update ) চিত্র সম্পূর্ণ আলাদা। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update)। পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারসহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে বৃষ্টির মধ্যেই মোটামুটি স্থিতিশীল থাকবে সেখানকার আবহাওয়া পরিস্থিতি (Weather Update)।