Soumitrisha Kundu Birthday : প্রতি বছর বাইরে, এবার বাড়িতেই জন্মদিন— কীভাবে দিন কাটালেন সৌমিতৃষা?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী (Soumitrisha Kundu Birthday) ও ছোটপর্দার প্রিয় মুখ (Mithai Actress Soumitrisha) সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। প্রতি বছরই বিশেষ এই দিনটি তিনি কাটান ভক্তি আর প্রার্থনার মধ্য দিয়ে। সাধারণত জন্মদিন উপলক্ষে (Vrindavan Trip) বৃন্দাবন কিংবা (Puri Jagannath Temple) পুরীতে গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন তিনি। তবে এ বছর পারিবারিক পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, হলুদ রঙের পোশাকে সেজে মিষ্টি হাসিতে অনুরাগীদের শুভেচ্ছা গ্রহণ করছেন সৌমিতৃষা। হাতে লাল গোলাপের তোড়া, কেক ও চকোলেট নিয়ে মাঝরাতেই শুরু হয়েছে জন্মদিনের ছোট্ট উদযাপন। এই বিশেষ আয়োজন দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে— অভিনেত্রীর জন্মদিনে কে দিলেন এমন সারপ্রাইজ?

আরও পড়ুন : Debchandrima Singha Roy : মামা নয়, মাসির হাতেই প্রথম ভাত! বোনপোর অন্নপ্রাশনে নজর কাড়লেন দেবচন্দ্রিমা

এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এবারের জন্মদিনটা পরিকল্পনা মতো কাটানো সম্ভব হয়নি। তার কথায় (Soumitrisha Kundu Birthday), প্রতি বছরই এই সময়টা বাইরে কাটে, কিন্তু এবার বাড়ির পরিস্থিতি বেশ কঠিন। একটি দুর্ঘটনায় তার মায়ের পায়ের আঙুলে চোট লেগেছে। পাশাপাশি আচমকাই মাসির অস্ত্রোপচার করতে হওয়ায় সব প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত বিমানের টিকিট বাতিল করতে হয়েছে। যদিও এই পরিবর্তনে কিছুটা মন খারাপ হয়েছে, তবুও তিনি মনে করেন, হয়তো বড় কোনও বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর জীবনে এখন কোনও বিশেষ মানুষ নেই। তবে অনুরাগীদের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় উপহার। অনেক ভক্তই তার জন্য পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন— যা তাকে আবেগপ্রবণ করে তুলেছে। তাঁর কথায়, ভক্তদের আশীর্বাদই যেন তার জীবনের রক্ষাকবচ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

জন্মদিনের খাবারের তালিকাও এ বছর বেশ সাদামাটা। অন্য বছর বাইরে থাকায় নিরামিষ খাবারই খান তিনি, এবারও সেই নিয়ম বজায় রেখেছেন। রাতে নিরামিষ কেক কেটে উদযাপন করেছেন জন্মদিন, আর বিকেলে পরিবারের সঙ্গে সামান্য সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, (Soumitrisha Kundu Serial Career) টেলিভিশনের একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও (Mithai Bengali Serial) “মিঠাই” ধারাবাহিকই তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। পরে (Pradhan Bengali Movie) ছবিতে বড়পর্দায় আত্মপ্রকাশ এবং (Kaalratri Web Series) ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।