নিউজ পোল ব্যুরো: বাংলা ঘরে শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান মানেই এক বিশেষ আবেগের দিন। সাধারণত এই অন্নপ্রাশন মামা বা দাদুকেই শিশুর মুখে প্রথম ভাত তুলে দিতে দেখা যায়, যাকে অনেকেই চলতি ভাষায় ‘মামা ভাত’ বলে থাকেন। তবে সেই চেনা রীতিতে নতুন ছোঁয়া আনলেন অভিনেত্রী (Debchandrima Singha Roy)। দিদির ছেলের অন্নপ্রাশনে তিনি নিজেই কোলে বসিয়ে পায়েস খাইয়ে পালন করলেন ব্যতিক্রমী ‘মাসি ভাত’।
আরও পড়ুন : Nirmala Sitharaman : সোনা-রুপোর দাম বাড়লেও উদ্বেগ নেই, মরশুমি চাহিদাকেই দায়ী করলেন নির্মলা সীতারমণ
বাংলার বহু পরিবারে এখনও প্রচলিত ধারণা, শিশুর অন্নপ্রাশনের সময় মামাই প্রথম ভাত খাওয়াবেন। অনেক ক্ষেত্রে যদি নিজের মামা না থাকেন, তবে নিকট আত্মীয়দের মধ্য থেকে কাউকে এই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাসি এই ভূমিকা নিতে পারেন—এমনটা অনেকেই ভাবেন না। সেই প্রচলিত ধারণাকেই ভেঙে দিলেন দেবচন্দ্রিমা। অভিনেত্রী জানিয়েছেন, তার মা-ই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের দুই বোনের পরিবারে কোনও ভাই না থাকায় মামা-ভাতের পরিবর্তে ‘মাসি ভাত’-ই হোক, এমনটাই চেয়েছিলেন তিনি। দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) ছোট্ট বোনপোর নাম অদ্ভিক। সম্প্রতি সেই খুদের অন্নপ্রাশনের ছবি তিনি নিজের (Social Media)-য় শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, মাসির কোলে বসে হাসিমুখে প্রথম পায়েস খাচ্ছে ছোট্ট অদ্ভিক। মাসি ও বোনপোর এই মধুর মুহূর্ত দেখে মুগ্ধ অনুরাগীরাও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
বিশেষ দিনের সাজেও ছিল নজরকাড়া আভিজাত্য। দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) পরেছিলেন অফ-হোয়াইট রঙের শাড়ি, আর ছোট্ট অদ্ভিকের পরনে ছিল লাল-সাদা পাঞ্জাবি ও ধুতি—যা তাকে আরও বেশি মিষ্টি করে তুলেছিল। রুপোর চামচে করে মাসির হাত থেকে পায়েস খেয়ে বেশ আনন্দেই ছিল খুদে। শুধু ভাত খাওয়ানোই নয়, বোনপোর জন্য ভালোবাসার উপহারও রেখেছিলেন অভিনেত্রী (Debchandrima Singha Roy)। অদ্ভিককে তিনি উপহার দেন একটি সুন্দর রুপোর ব্রেসলেট। অন্নপ্রাশনের ছবি পোস্ট করে দেবচন্দ্রিমা লিখেছেন, প্রথম ভাত মানেই জীবনের প্রথম বড় মাইলস্টোন। আর সেই বিশেষ মুহূর্তে বোনপোর জন্য নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি। এই ‘মাসি ভাত’-এর ছবি এখন নেটমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
