নিউজ পোল ব্যুরো: বাজারে সোনা (Gold Price) ও রুপোর দাম (Silver Price) ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিয়ের মরশুমে মধ্যবিত্ত পরিবারগুলির উপর আর্থিক চাপ বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ে আপাতত দুশ্চিন্তার কারণ নেই বলেই আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) । তিনি জানান, অভ্যন্তরীণ বাজারে সোনা ও রুপোর চাহিদা বৃদ্ধি মূলত মরশুমি প্রবণতার ফল। গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় পরিচালক পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের সিংহভাগ সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারত একটি আমদানি-নির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব সরাসরি পড়ে দেশীয় বাজারে। চাহিদা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও তা এখনও পর্যাপ্ত নয় বলেও তিনি স্বীকার করেন।
সোনা দীর্ঘদিন ধরেই ভারতীয় পরিবারগুলির কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) মতে, উৎসব ও বিয়ের মরশুমে (Wedding Season) সোনার চাহিদা বাড়া স্বাভাবিক। বর্তমানে বাজারে যে উচ্চ চাহিদা দেখা যাচ্ছে তা স্থায়ী নয়, বরং মরশুমি বলেই মনে করছে কেন্দ্র। তাই পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছয়নি এবং সরকার বিষয়টির উপর নজর রাখছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় বাজেটে সোনা (Gold Price) ও রুপোর (Silver Price) আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। সেই সিদ্ধান্তের পর প্রাথমিকভাবে দাম কিছুটা কমলেও পরে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে। যদিও সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নিয়ে এদিন বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিন আমেরিকার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি (India-US Trade Deal) নিয়ে প্রশ্ন করা হলে নির্মলা সীতারমণ জানান, এই বিষয়ে এখনই তড়িঘড়ি মন্তব্য করা ঠিক হবে না। বর্তমানে বাজারে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম দাঁড়িয়েছে প্রায় ১,৬১,৪৮০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম রুপোর বাটের দাম প্রায় ২৭,০০০ টাকা। ফলে সোনা-রুপোর দাম বাড়ায় ক্রেতাদের চিন্তা বাড়লেও কেন্দ্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।
