নিউজ পোল ব্যুরো: অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবের চরণে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও জঙ্গি হামলার নিয়ে নিজের লোকসভা কেন্দ্র থেকে ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করেছেন পাকিস্তানের ভয়ের কারণকেও। হুংকার দিয়ে বলেছেন, পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য ‘ব্রহ্মসের’ (Brahmos Missile) নামটুকুই যথেষ্ট। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অপারেশন সিন্দুরের সময় ‘আত্মনির্ভর ভারত’-এর শক্তি প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার পর ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী শিবিরে হামলা চালানোর জন্য অপারেশন সিঁদুর অভিযানের সময় বিশ্ব ভারতের দেশীয় অস্ত্রের সক্ষমতা দেখেছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভারতের শত্রুদের মধ্যে ভয় জাগিয়ে তুলেছে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের (Brahmos Missile) শব্দ শুনলে পাকিস্তান ঘুমায় না।” ব্রহ্মস মিসাইল প্রসঙ্গে বলেছেন, ‘‘এ বার থেকে লখনউয়ে তৈরি করা হবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। যদি পাকিস্তান আবার কোনও পাপ করে, তবে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের নিকেশ করবে।’’ ভারতের প্রতিরক্ষা ক্ষমতার প্রশংসা করে মোদী বলেন, ‘‘অপারেশন সিঁদুরের সময় সারা বিশ্ব দেখেছে আমাদের দেশীয় অস্ত্রের ক্ষমতা। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ‘আত্মনির্ভর ভারত’-এর শক্তি, বিশেষত ব্রহ্মস-এর শক্তি প্রমাণ করেছে। ব্রহ্মস-এর নামটুকুই পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’’
এদিন বারাণসী থেকে অপারেশন সিঁদুরকে নাটক বলার জন্য প্রধানমন্ত্রী মোদী বিরোধী দল কংগ্রেস এবং সমাজবাদী পার্টিরও তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, “সবাই বুঝতে পারছে যে পাকিস্তান ক্ষুব্ধ। কিন্তু কংগ্রেস এবং সমাজবাদী পার্টি পাকিস্তান যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা সহ্য করতে পারছে না। পাকিস্তান কাঁদছে, এবং এখানে, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সন্ত্রাসীদের অবস্থা দেখে কাঁদছে।” প্রশ্ন তুলে বলেন, “সমাজবাদী পার্টির নেতারা প্রশ্ন করছিলেন কেন এই বিশেষ দিনে পহেলগাম সন্ত্রাসীদের হত্যা করা হয়েছিল? কোনও পদক্ষেপ নেওয়ার আগে আমার কি তাদের ফোন করে জিজ্ঞাসা করা উচিত?” প্রধানমন্ত্রী মোদী বলেন যে পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার তাঁর প্রতিশ্রুতি ছিল যা ভগবান শিবের আশীর্বাদে পূর্ণ হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
