Murshidabad: গঙ্গায় কুমির, আতঙ্কে মাছ ধরাও বন্ধ, বিপাকে সামশেরগঞ্জের মৎসজীবীরা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ ব্লকের নতুন শিবপুর গ্রামে গঙ্গায় কুমির দেখা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গঙ্গায় প্রথম কুমির দেখতে পান গ্রামবাসীরা। এরপরই নদীর ধারে ভিড় জমে যায়। আতঙ্কে মাছ ধরতে নামা বন্ধ করে দেন এলাকার মৎস্যজীবীরা। একদিকে গঙ্গা ভাঙনের দাপট, অন্যদিকে কুমিরের উপস্থিতি—দুইয়ের মাঝখানে যেন দিশেহারা হয়ে পড়েছে গ্রামের সাধারণ মানুষ। গঙ্গার পাড় সংলগ্ন অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। যারা গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: রোহিঙ্গা অনুপ্রবেশে উত্তাল রাজনীতি, দিঘায় ‘বিরোধীর বিকল্প বার্তা’ হাই কোর্টের শর্তসাপেক্ষে মিছিলের ছাড়পত্র শুভেন্দুকে

স্থানীয় প্রশাসনের সঙ্গে (Murshidabad) যোগাযোগ করতেই ঘটনাস্থলে ছুটে আসে বনদফতর একটি দল। বনদফতর (Forest Department) সূত্রে খবর, গঙ্গায় কুমিরের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসী ও মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে, এবং গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যতক্ষণ না কুমিরটি স্থান ত্যাগ করে।

বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে কুমির ধরার উদ্যোগও নেওয়া হবে। গ্রামে বনদফতরের কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। নতুন শিবপুরের (Murshidabad) বাসিন্দারা জানাচ্ছেন, এমন ভয় আগে কখনও অনুভব করেননি। তারা চাইছেন দ্রুত কুমিরটিকে সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হোক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনদফতর, প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে। এই ঘটনায় গঙ্গার পাড়বর্তী জীবন আরও কতটা বিপন্ন হয়, সেটাই এখন দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole