নিউজ পোল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai Durga Puja) দুর্গাপুজোর কথা উঠলেই প্রথম যে নামটি মাথায় আসে, তা হল মুখোপাধ্যায় পরিবারের পুজো। বলিউডের (Bollywood Celebrities) একাধিক তারকা এখানে প্রতি বছর উপস্থিত হন। বহু ভক্তও এই পুজোতে যোগ দেন। কাজল (Kajol), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji), অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji), তানিশা (Tanisha Mukerji) সহ পরিবারের প্রজন্মের পর প্রজন্ম এই পুজোয় মেতে ওঠেন। তবে এবারের পুজোয় সেই আনন্দে লেগেছে খানিকটা ছায়া। কারণ, এই বছরেই প্রয়াত হয়েছেন পরিবারের অন্যতম স্তম্ভ, পরিচালক জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee), যিনি রানি মুখোপাধ্যায়ের কাকা এবং অয়ন মুখোপাধ্যায়ের বাবা। প্রিয়জনকে হারানোর পর এটাই প্রথম দুর্গোৎসব তাদের। স্বাভাবিকভাবেই আবেগে ভিজে উঠল মণ্ডপ। পুজোর মণ্ডপেই বোনেদের রিউনিয়ন। আর সেখানেই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তাদের চোখে জল ধরে রাখা গেল না। পরিচালক অয়নও (Ayan Mukerji Puja 2025) দিদিদের সঙ্গে সেই আবেগ ভাগ করে নিলেন। পরে ভাইকে জড়িয়ে ধরে ভরসা দেন কাজল। সেই মুহূর্ত ধরা পড়ল পাপারাজ্জিদের (Paparazzi Viral Video) ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিও, যা দেখে আবেগে ভাসছেন নেটিজেনরা।
আরও পড়ুন: Weather Update :দক্ষিণবঙ্গে পুজোয় বৃষ্টির খামখেয়ালি! সপ্তমীতে মেঘলা আকাশ, দশমীতে ভারী বৃষ্টি
প্রতি বছরের মতো এবারও সাজপোশাকে নজর কাড়লেন মুখোপাধ্যায় পরিবারের কন্যেরা। কাজল এদিন পরেছিলেন গঙ্গাজল রঙের ঐতিহ্যবাহী শাড়ি (Traditional Saree Look) সঙ্গে মানানসই লাল ব্লাউজ। লুক সম্পূর্ণ করতে ছিল সোনার গয়না আর শালীন মেকআপ। রানি বেছে নিয়েছিলেন সাদা খোলের উপর মিনিমাল জামদানি কাজের শাড়ি (Jamdani Saree), যা তার শান্ত অথচ রাজকীয় রূপকে আরও ফুটিয়ে তুলেছিল। তানিশা দিদির সাজের সঙ্গে মিলিয়ে বাঙালি ট্র্যাডিশনাল স্টাইলে শাড়ি পরে উপস্থিত হন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মণ্ডপের ভেতরে যেমন আবেগের ছোঁয়া, তেমনই ছিল ঐতিহ্যের ছাপ। বহু বছর ধরে মুখোপাধ্যায় পরিবারের এই দুর্গোৎসব (Mukherjee Family Durga Puja) মুম্বইয়ের অন্যতম আকর্ষণ। তারকাখচিত উপস্থিতি এবং পারিবারিক আবহ একে করেছে অনন্য। এবারের উৎসবে প্রিয়জনের শূন্যতা থেকে জন্ম নেওয়া বেদনা থাকলেও, একে অপরের হাত ধরে তারা প্রমাণ করলেন দুর্গাপুজো কেবল আনন্দ নয়, পরিবারের বন্ধনকেও আরও দৃঢ় করে।
