নিউজ পোল ব্যুরো: ভারতের গণতান্ত্রিক পরিসরে ভয়ংকর এক নজির গড়ল বিজেপি (BJP)। কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব একটি লাইভ টেলিভিশন বিতর্কে প্রকাশ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) গুলি করে হত্যার হুমকি দেন। বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি পাঠিয়েছেন কংগ্রেসের (Congress) সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তার দাবি, অবিলম্বে ওই বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিরোধী দলনেতার (Rahul Gandhi) নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিঠিতে বেণুগোপাল স্পষ্টভাবে উল্লেখ করেছেন, “এটি কোনো আকস্মিক মন্তব্য নয়। এটি ছিল পূর্বপরিকল্পিত, ঠান্ডা মাথায় উচ্চারিত হুমকি। এর উদ্দেশ্য স্পষ্ট, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ের পরিবেশে রাখা এবং গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করা।”
আরও পড়ুন: PM Modi: খেলার ময়দানে ‘অপারেশন সিঁদুর’, এশিয়া কাপ জয়ের পর প্রধানমন্ত্রীর বার্তা
বেণুগোপাল মনে করিয়ে দিয়েছেন, রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপর হত্যার হুমকি এই প্রথম নয়। অতীতেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এসেছে, যার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি ঘনিষ্ঠ চক্রের নাম উঠে এসেছে। গান্ধী পরিবারের ঐতিহাসিক ট্র্যাজেডি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যা এই হুমকিকে আরও গুরুতর করে তোলে। কংগ্রেসের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধুই এক ব্যক্তির বিরুদ্ধে নয়, ভারতের সাংবিধানিক গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। একজন জনপ্রতিনিধিকে হত্যা করার হুমকি মানে কোটি কোটি ভারতবাসীর গণতান্ত্রিক অধিকারকে অপমান করা।
এমন পরিস্থিতিতে শুধু নিন্দা নয়, কঠোর ও কার্যকর পদক্ষেপই একমাত্র প্রত্যাশিত। কংগ্রেসের (Congress) দাবি, বিজেপি নেতার এই ধরনের বিপজ্জনক বক্তব্যকে অবহেলা করলে তা ভবিষ্যতে রাজনৈতিক হিংসার সংস্কৃতি তৈরি করবে। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করে কঠোর বার্তা দেওয়া, গণতন্ত্রের মাটিতে হত্যার হুমকির কোনো স্থান নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
