PM Modi: খেলার ময়দানে ‘অপারেশন সিঁদুর’, এশিয়া কাপ জয়ের পর প্রধানমন্ত্রীর বার্তা

দেশ

নিউজ পোল ব্যুরো: দেবীপক্ষের সূচনায় মাঠে নামল এক অন্যরকম যুদ্ধ। এ যেন ক্রিকেট পিচে ভারতীয়দের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। রবিবার এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2025) পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তার (PM Modi) এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল… ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”

আরও পড়ুন: Swami Chaitanyananda Saraswati:পুলিশের জালে ‘গডম্যান’ স্বামী চৈতন্যনন্দ, অসংখ্য মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার!

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Issue) পাকিস্তান সমর্থিত জঙ্গি হামলায় এপ্রিল মাসে নিহত হয়েছিলেন ২৬ জন, যার মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। এই বর্বরতার প্রতিক্রিয়ায় ৭ মে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। এই অভিযানের পর দু’দেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছায়। সংঘর্ষে উত্তেজনা থামলেও তার আঁচ রয়ে যায় দুই দেশের প্রতিটি লড়াইতে হোক তা যুদ্ধের ময়দান কিংবা ক্রিকেটের মাঠে।এই আবহেই এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শুরুতে পাকিস্তান ভাল খেললেও ভারতীয় স্পিনারদের দাপটে ১৪৬ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। কুলদীপ যাদব একাই নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না ভারতের। ২০ রানের মধ্যে পড়ে যায় ৩ উইকেট। কিন্তু তিলক বর্মা ও সঞ্জু স্যামসনের গুরুত্বপূর্ণ জুটি, এরপর শিবম দুবের সাহসী ইনিংস ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসে। শেষ পর্যন্ত ৬৯ রানে অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করেন তিলক। প্রধানমন্ত্রীর (PM Modi) মন্তব্যে স্পষ্ট, এ শুধু এক ম্যাচ জয় নয়, এ এক প্রতীকী জবাব, দেশের অপমানের প্রত্যুত্তর, দেবীপক্ষে এক প্রতিশোধের বার্তা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole