Television News : স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের শেষ দিন, সুস্মিতা দে জানালেন শেষ মুহূর্তের আবেগ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দেবীপক্ষেই শেষ হলো স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথার (Katha) পথচলা। ধারাবাহিকের প্রধান চরিত্র সুস্মিতা দে (Susmita Dey)নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায়(Social Media) শেষ দিনের শুটিং-এর ছবি ও অনুভূতি শেয়ার করেছেন। ‘কথা’ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের হৃদয় ছুঁয়ে আসছিল, যেখানে গুহ পরিবারের অন্দরের নানা কাণ্ডকাহিনী, রোম্যান্টিক মুহূর্ত, মজা এবং খুনসুটি পর্দায় তুলে ধরা হয়। এই যাত্রা শেষ হওয়ায় পর্দার ‘গোবর দেবী’ মন খারাপ না করে পারেননি।

সুস্মিতা দে (Susmita Dey) তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “‘কথাকলি গুহ’, এই নামটা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চরিত্র আমাকে অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েছে। দর্শক-অনুরাগীরা যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি অত্যন্ত আপ্লুত। শুধু তাই নয়, এখানে আমি একটি পরিবারও পেয়েছি – আমার প্রিয় ‘গুহ পরিবার’। সব শুরুরই একটি শেষ থাকে। ঠিক সেভাবেই আমাদের পথচলা শেষ হলো। আমি বিশেষ ধন্যবাদ জানাই পাচকমশাইকে, যিনি আমাকে সব সময় সহ্য করেছেন। ‘কথা’-র মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক, ভালোবাসা এবং জীবনের গভীরতা শেয়ার করেছি। আমাদের এই যাত্রা তেলে-জলেই মিশে গেল। আমার গোটা ‘কথা’ টিমকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।”

আরও পড়ুন: Weather Update :দক্ষিণবঙ্গে পুজোয় বৃষ্টির খামখেয়ালি! সপ্তমীতে মেঘলা আকাশ, দশমীতে ভারী বৃষ্টি

ধারাবাহিকের শেষের এই মুহূর্তে অনুরাগীরা রীতিমতো মন খারাপ অনুভব করেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘পাচক মশাই আর গোবর দেবীকে আমরা সারাজীবন মনে রাখব’, কেউ লিখেছেন, ‘খবরটা শুনে চোখ ভিজে গেল’, আবার কেউ বলেছেন, ‘কথার চরিত্রগুলো আমাদের অনেক কিছু শিখিয়েছে’।

‘কথা’ (Katha) ধারাবাহিকটি ২০২৩ সালের ডিসেম্বরে স্টার জলসার(Star Jalsha)-এ প্রথম প্রিমিয়ার হয়েছিল। সুস্মিতা দে(Susmita Dey) এবং সাহেব ভট্টাচার্যের জুটি পর্দায় দর্শকের মন কেড়েছিল। শেষ হলেও, নতুন যাত্রার প্রত্যাশা দর্শক এবং অভিনেতাদের উভয়ের মধ্যেই রয়ে গেছে। সুস্মিতা দে নিজেও তার পোস্টে উল্লেখ করেছেন যে, শেষের পর নতুন শুরু অপেক্ষা করছে।

এইভাবে ‘কথা’(Katha) শেষ হলেও, দর্শকদের মনে এই ধারাবাহিকের স্মৃতি চিরকাল থাকবে। গল্পের রোমাঞ্চ, সম্পর্কের গভীরতা এবং গুহ পরিবারের উষ্ণতা এখনো চোখের সামনে ভেসে উঠবে। পর্দার এই যাত্রা শেষ হলেও, দর্শকরা নতুন ধারাবাহিকের নতুন গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole