Dev: প্রতিযোগিতা নয়, সৌহার্দ্য! ‘রক্তবীজ ২’-এর ট্রেলার শেয়ার করে অঙ্কুশকে শুভেচ্ছা দিলেন দেব

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো মানেই বাংলা সিনেমার বড় বাজার। প্রতিবছরই পুজোর আগে বাড়ে ছবি মুক্তির লড়াই, প্রেক্ষাগৃহ দখল নিয়ে চলে টানাপড়েন। এ বছরও তার ব্যতিক্রম নয়। মুক্তি পেতে চলেছে চারটি বড় ছবি – ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’ (Dev) ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। ফলে দর্শকের চোখে চোখ রেখে একাধিক নায়ক-নায়িকা নামছেন পর্দায়। অন্য বছর এই সময়টায় প্রতিযোগিতার আবহই বেশি স্পষ্ট হয়, তবে এ বছর তার সঙ্গে দেখা গেল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক সুন্দর ছবি।

আরও পড়ুন:Tollywood Actress: শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতা! পচা খাবার আর দুর্ব্যবহারে ক্ষুব্ধ প্রারব্ধি-অস্মিতা

দুই দিন আগে প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ ২’-এর অফিসিয়াল প্রচার-ঝলক। ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিয়ো ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মধ্যে। ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন ‘রঘু ডাকাত’-এর নায়ক দেবও (Dev)। তিনি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে লিখেছেন, “ভাই অঙ্কুশকে আমার শুভেচ্ছা। আবীর, মিমি, কৌশানীকেও দারুণ লাগছে।” সহকর্মীদের কাজকে এভাবে খোলাখুলি প্রশংসা করায় দেবের এই আচরণ নজর কেড়েছে টলিপাড়ায়। অঙ্কুশও প্রতিদান দিতে ভোলেননি। দেবকে (Dev) ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ধন্যবাদ দাদা। ২০ সেপ্টেম্বরের অপেক্ষায় আছি। এই পুজোয় বাংলা ছবির জয় হোক।” একে অপরকে শুভেচ্ছা জানানোর এই দৃশ্য আবারও প্রমাণ করল, প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে উষ্ণতা রয়েছে অভিনেতাদের মধ্যে।

এই পুজোয় দেবকে (Dev) দেখা যাবে এক ডাকাত সর্দারের ভূমিকায় ‘রঘু ডাকাত’-এ। অন্যদিকে ‘রক্তবীজ ২’-এ অঙ্কুশ হাজরা আসছেন মুনির আলম চরিত্রে। দুই ছবির ভক্তরাই এখন অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহে গিয়ে প্রিয় তারকাদের নতুন রূপ দেখার জন্য। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তীর ‘দেবী চৌধুরাণী’ এবং আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী ও অপরাজিতা আঢ্যর ‘যত কাণ্ড কলকাতাতেই’-ও থাকছে মুক্তির তালিকায়। তবে কার ছবি শেষ পর্যন্ত দর্শকের মন জয় করবে, তা বলবে সময়ই। আপাতত দেব (Dev) এবং অঙ্কুশের এই আন্তরিক শুভেচ্ছা বিনিময় নিঃসন্দেহে ইন্ডাস্ট্রির সুস্থ প্রতিযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকল। বাংলা ছবির দর্শকরা এখন তাকিয়ে আছেন, পুজোয় কে জয় ছিনিয়ে নেয় প্রেক্ষাগৃহে ডাকাত সর্দার দেব নাকি মুনির আলম অঙ্কুশ?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole