নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখায় চাকরির (Cyber Crime Job) সুযোগ। বনগাঁ পুলিশের সাইবার অপরাধ দমনে তৈরি বিশেষ দলে নিয়োগ করা হবে সাইবার সাপোর্ট পার্সোনাল পদে দক্ষ প্রার্থী। শূন্যপদ একটি হলেও কাজের গুরুত্ব এবং দায়িত্ব অত্যন্ত বেশি। মূলত ইন্টারনেটে হারিয়ে যাওয়া তথ্য উদ্ধার, ডেটা বিশ্লেষণ এবং বিভিন্ন সাইবার অপরাধ তদন্তে ফরেন্সিক সহায়তা দিতেই এই পদে নিয়োগের সিদ্ধান্ত।
আরও পড়ুন:Dev: প্রতিযোগিতা নয়, সৌহার্দ্য! ‘রক্তবীজ ২’-এর ট্রেলার শেয়ার করে অঙ্কুশকে শুভেচ্ছা দিলেন দেব
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের (Cyber Crime Job) অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computerapplication), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। সাইবার অপরাধ সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে। বিশেষ করে ডেটা রিকভারি (Data Recovery), ডেটা অ্যানালিসিস (Data analysis) এবং ডেটা কার্ভিং (Data Curving)-এর মতো জটিল বিষয়ে দক্ষ হতে হবে প্রার্থীকে। পাশাপাশি সিড্যাক বা সরকারি কোনও প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিজিটাল ফরেন্সিক (Digital Forensic) বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা আবশ্যক।
শুধু তাই নয়, সমস্ত ধরনের সাইবার ফরেন্সিক টুল এবং নেটওয়ার্ক ফরেন্সিক নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। কারণ প্রতিদিনই নানান ধরনের জটিল সাইবার অপরাধের তদন্তে এই টুলগুলির প্রয়োজন পড়ে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি।
নিয়োগ প্রক্রিয়াটি হবে ডাকযোগে আবেদন (Cyber Crime Job) জমা দেওয়ার মাধ্যমে। ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার ধাপ এবং বিস্তারিত নিয়ম সম্পর্কে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
বর্তমানে রাজ্যে সাইবার (Cyber Crime Job) অপরাধের সংখ্যা দ্রুত বাড়ছে। সামাজিক মাধ্যম থেকে অনলাইন লেনদেন— সব জায়গাতেই সাইবার জালিয়াতি বাড়ছে। পুলিশ প্রশাসনও তাই বাড়তি গুরুত্ব দিচ্ছে দক্ষ সাইবার বিশেষজ্ঞ নিয়োগে। বনগাঁ পুলিশের এই নিয়োগ নিঃসন্দেহে সাইবার অপরাধ রুখতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং সাইবার ফরেন্সিক বিষয়ে আগ্রহী প্রার্থীদের জন্য এ এক বিরল সুযোগ। নির্ধারিত যোগ্যতা থাকলে দ্রুত আবেদন (Cyber Crime Job) করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দিনে এ ধরনের আরও পদে নিয়োগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
