Zubeen Garg: অকাল প্রয়াণ জুবিন গর্গের, শোকস্তব্ধ সঙ্গীতজগৎ!

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অসম নিবাসী এই সংগীতশিল্পী। বয়স হয়েছিল ৫২ বছর। অহমিয়া, বাংলা এবং বলিউডের একাধিক সিনেমায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। বিশেষ করে বলিউডের গ্যাংস্টার ছবির জনপ্রিয় গান ইয়া আলি… তাঁকে সারাদেশে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তাঁর অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।

আরও পড়ুন: Cyber Crime Job: ইন্টারনেটে হারানো তথ্য উদ্ধারেই দায়িত্ব! বনগাঁ পুলিশের সাইবার টিমে বিশেষজ্ঞ নিয়োগ

জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Grag) আর নেই। সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অসমের এই কিংবদন্তি শিল্পী। বয়স হয়েছিল মাত্র ৫২। অসমিয়া, বাংলা ও বলিউড তিন ভাষাতেই অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষত বলিউডের ‘গ্যাংস্টার’ (Gangstar) ছবির বিখ্যাত গান ‘ইয়া আলি’ (Ya Ali) তাঁকে এনে দিয়েছিল জাতীয় খ্যাতি। শুক্রবার সিঙ্গাপুরে (Singapore) অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তাঁর লাইভ পারফরম্যান্সের কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, বৃহস্পতিবার স্কুবা ডাইভিংয়ে নেমে দীর্ঘ সময় অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকেন তিনি। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে ভর্তি করান  হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি তাঁকে।

মেঘালয়ের তুরায় জন্ম নেওয়া জুবিন (Zubeen Garg) তিন বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। মায়ের কাছেই তাঁর প্রথম সংগীতের হাতেখড়ি। ১৯৯২ সালে পেশাদার গায়ক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। অসমিয়া সিনেমার পাশাপাশি বাংলা ছবিতেও বহু জনপ্রিয় গান গেয়েছেন। সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলির সঙ্গে তাঁর একাধিক গান আজও শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এর মধ্যে ‘মন মানে না’ এবং ‘পিয়া রে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। বলিউডে প্রীতমের সুরে গাওয়া ‘ইয়া আলি’ গানটি তাঁকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে।

তবে বিতর্কও তাঁর জীবন থেকে দূরে ছিল না। নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে পারফরম্যান্স করে একাধিকবার সমালোচিত হয়েছেন তিনি। বহু সংগীতপ্রেমীর মতে, তাঁর অনিয়ন্ত্রিত জীবনযাপনই তাঁকে বারবার বিপদে ফেলেছিল। তবু অসাধারণ কণ্ঠ ও মঞ্চ উপস্থিতির জন্য তিনি ছিলেন লক্ষ শ্রোতার প্রিয় তারকা। তাঁর অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। শিল্পী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় স্মরণ করছেন এই বহুমুখী প্রতিভাধর গায়ককে (Zubeen Garg), যিনি নিজের কণ্ঠে একাধিক প্রজন্মকে মুগ্ধ করেছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole